আরও ১৭ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে আসাম

বিদেশ ডেস্ক
০৯ জানুয়ারি ২০১৭, ১৩:২৭আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ১৫:৩২
image

বাংলাদেশ-ভারত সীমান্ত বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার পর আটক হওয়া বাংলাদেশিদের মধ্য থেকে আরও ১৭ জনকে ফেরত পাঠাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন আসাম সরকার। সোমবার  আসামের করিমগঞ্জ সেক্টরের সীমান্ত দিয়ে তাদের ফেরত পাঠানোর কথা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। গত বছর দক্ষিণ আসামের কর্তৃপক্ষ ১০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছিল।   

সরকারি সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, গত কয়েক বছরে ভারতে অবৈধভাবে প্রবেশের জন্য বাংলাদেশ ও মিয়ানমারের যে ৫৪ জন নাগরিক এতোদিন ভারতে আটক ছিল তাদের মধ্য থেকেই ১৭ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। দুই দেশের কর্তৃপক্ষের মধ্যে আলোচনায় ঘাটতি থাকায় ২০১৫ সাল পর্যন্ত তাদেরকে দক্ষিণ আসামের সিলচরের সেন্ট্রাল জেলে বন্দি করে রাখা হয়। বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে দুই ধাপের আলোচনা শেষে এসব বন্দিকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
আসামের কাছাড়ের পুলিশ সুপার রওশন হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘আসাম ও বাংলাদেশের প্রতিনিধিদের মধ্যে দুই দফায় আলোচনার পর ১৭ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। সোমবার সকালে ভারতের করিমগঞ্জ সেক্টর দিয়ে সীমান্তরক্ষী বাহিনীর মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে তাদেরকে হস্তান্তরের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।’
নাগরিকত্ব আইন সংশোধন করে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের অমুসলিম অভিবাসীদের নাগরিকত্ব প্রদানের জন্য একটি বিল উত্থাপন করেছে ভারতের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। আর এ উদ্যোগের বিরোধিতা করে আসছে আসামের সরকারবিরোধী দল ও সংগঠনগুলো।

বিলটি উত্থাপনের ছয় মাসের মাথায় এবার ১৭ বাংলাদেশিকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হলো। ১৭ জনের মধ্যে তিনজন হিন্দুও রয়েছেন। গত বছরের অক্টোবরে ১০ বাংলাদেশিকে দেশে ফেরত ফেরত পাঠিয়েছিল আসাম কর্তৃপক্ষ।

/এফইউ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম