প্রথমবারের মতো সাবমেরিন থেকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পাকিস্তান

বিদেশ ডেস্ক
১০ জানুয়ারি ২০১৭, ০০:৩৮আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ০০:৪০
image

প্রথমবারের মতো সাবমেরিন থেকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পাকিস্তান প্রথমবারের মতো পারমাণবিক বোমা বহনে সক্ষম সাবমেরিন থেকে ‘বাবর-৩’ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে এই খবর জানিয়েছে।

পাকিস্তানের সেনাবাহিনীর এক সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মধ্যপাল্লার ‘বাবর-৩’ ক্রুজ ক্ষেপণাস্ত্রটি ৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে পারে। ভারত মহাসাগরের কোনও একটি স্থান থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করেছে পাকিস্তান।

ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, ‘এই পরীক্ষা প্রযুক্তিগত ক্ষেত্রে পাকিস্তানের সক্ষমতাকে প্রমাণ করেছে।’ 

বিশ্লেষকদের মতে, এই পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনা আরও বাড়াবে। সম্প্রতি ভারতের আন্তমহাদেশীয় পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার পর পাকিস্তান এ পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করলো।

পারমাণবিক শক্তিধারী দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান ১৯৪৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর তিনবার যুদ্ধে জড়িয়েছে। দুটি দেশই ১৯৯৮ সালের মে মাসে পারমাণবিক পরীক্ষা চালানোর পর থেকে বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করে আসছে।

উল্লেখ্য, ভারত ২০০৮ সালে সাবমেরিন থেকে পারমাণবিক বোমার সফল পরীক্ষা চালিয়েছে এবং ২০১৩ সালে সাবমেরিন থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। 

পাকিস্তানের ‘বাবর-৩’ ক্ষেপণাস্ত্র পরীক্ষার ব্যাপারে ভারতের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: বিবিসি।

/এসএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক