পরাজয়ের পরও লেবার পার্টির ফলাফলে খুশি করবিন

বিদেশ ডেস্ক
০৯ জুন ২০১৭, ১৫:০০আপডেট : ০৯ জুন ২০১৭, ১৫:০০
image

জেরেমি করবিন যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে পরাজিত হলেও লেবার পার্টির অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন দলটির নেতা জেরেমি করবিন। এ ফলাফলকে দলের অবিশ্বাস্যরকমের অর্জন বলে উল্লেখ করেছেন তিনি।
নির্বাচনে প্রকৃত অর্থে লেবারদের পরাজয় হয়েছে কিনা সেই প্রশ্ন তুলে করবিন বলেন, ‘দেশের প্রত্যেকটি অঞ্চলে আমরা আসন লাভ করেছি। আমরা আগের চেয়ে ৩০ লাখ ভোট বেশি পেয়েছি। এটি খুব ভালো ফলাফল।’
করবিনের মতে নির্বাচনে কনজারভেটিভ পার্টি জয় পেলেও প্রকৃত অর্থে তারা হেরেছে। তিনি বলেন, ‘এ নির্বাচনে সত্যিকার অর্থে যে দলটি হেরেছে সেটি হলো কনজারভেটিভ পার্টি। নির্বাচনে কনজারভেটিভ পার্টি যে যুক্তিগুলোকে সামনে নিয়ে এসেছিল সেগুলোর পরাজয় হয়েছে। আমি মনে করি, আমাদের পরিবর্তন দরকার।’
করবিন আরও বলেন, ‘আমরা এ দেশের সেবা করার জন্য প্রস্তুত। এর জন্যই আমরা নির্বাচনে লড়েছি এবং নির্বাচনের পরও আমাদের সে লক্ষ্য বজায় থাকবে।’
নির্বাচনে ৬৫০টি আসনের মধ্যে ৬৪৮টি আসনের ফলাফল ঘোষণার পর দেখা গেছে লেবার পার্টি পেয়েছে ২৬১টি আসন। আর কনজারভেটিভ পার্টি পেয়েছে ৩১৭টি আসন। কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দেশটি একটি ঝুলন্ত পার্লামেন্ট পাচ্ছে।
/এফইউ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম