মালয়েশিয়ায় তিন দিনে ৭৫২ বাংলাদেশি আটক

বিদেশ ডেস্ক
০৪ জুলাই ২০১৭, ১৭:১৫আপডেট : ০৪ জুলাই ২০১৭, ১৮:৫৬

কুয়ালালামপুরে একদল বিদেশি শ্রমিক বৈধ কাগজপত্র ছাড়া মালয়েশিয়ায় বসবাসরত ব্যক্তিদের বিরুদ্ধে দেশটির কর্তৃপক্ষের অভিযান অব্যাহত রয়েছে। এ অভিযানে ১ জুলাই থেকে ৩ জুলাই সকাল ৮টা পর্যন্ত মোট ১৫০৯ জন বিদেশিকে আটক করা হয়েছে। এদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ৭৫২ জন বাংলাদেশি। বাকিদের মধ্যে ১৯৫ জন ইন্দোনেশিয়ান, ১১৭ জন মিয়ানমারের, ৫০ জন ফিলিপিনো, ৪৫ জন থাই নাগরিকসহ বিভিন্ন দেশের নাগরিকরা রয়েছেন। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক মুস্তাফার আলী আটককৃতদের এ সংখ্যা নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মালয়েশিয়াভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্টার।

১৫০৯ জন বিদেশি শ্রমিকের বাইরে ২৮ জন চাকরিদাতাকেও আটক করেছে অভিবাসন কর্তৃপক্ষ। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক মুস্তাফার আলী জানান, অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে ১ হাজার ৩১৪ জন পুরুষ, ১৯২ জন নারী এবং তিনটি শিশু রয়েছে।

মালয়েশিয়ায় অবস্থানরত বৈধ কাগজপত্রহীন শ্রমিকদের বৈধভাবে পুনঃনিয়োগের প্রক্রিয়ার অংশ হিসেবে গত চার মাস ধরে এনফোর্সমেন্ট কার্ডের (ই-কার্ড) আবেদন নেওয়া হয়, যার সময় শেষ হয় ৩০ জুন। কর্তৃপক্ষ বলছে, আটককৃতদের কাছে মালয়েশিয়া কর্তৃপক্ষের দেওয়া (ই-কার্ড) তথা সাময়িক অবস্থানের অনুমতিপত্র পাওয়া যায়নি।

অভিবাসন দফতরের মহাপরিচালক মুস্তাফার আলী জানিয়েছেন, আটক ব্যক্তিরা ই-কার্ডের জন্য আবেদন না করার বিভিন্ন রকম কারণ দেখিয়েছেন। কেউ কেউ বলেছেন, তারা আবেদনের সময়সীমা জানতেন না। আবার কেউ বলেছেন, ওই সময়সীমা বাড়ানো হবে বলে চাকরিদাতারা তাদের আশ্বাস দিয়েছিলেন।

ইমিগ্রেশন দফতরের তথ্য অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ২৬ হাজার ৯৫৭টি কোম্পানির মোট এক লাখ ৫৫ হাজার ৬৮০ জন কর্মী ই-কার্ডের আবেদন করেন। ১৫টি দেশের নাগরিক এই আবেদন করেছেন। এদের মধ্যে বাংলাদেশির সংখ্যা ৭১ হাজার ৯০৩; এর পরেই রয়েছে ইন্দোনেশিয়া (২৬ হাজার ৭৬৪) ও মিয়ানমারের (১১ হাজার ৮২৫) নাগরিকরা।

এই ই-কার্ডের মেয়াদ আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। অর্থাৎ, যাদের কাছে বৈধ পাসপোর্ট বা কাজের অনুমতি নেই, ওই ই-কার্ড হাতে থাকলে তারা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত মালয়েশিয়ায় থেকে কাজ করতে পারবেন। ওই সময়ের মধ্যে তাদের নিজ নিজ দূতাবাস থেকে পাসপোর্ট ও ট্র্যাভেল ডকুমেন্ট সংগ্রহ করে নতুন করে ওয়ার্ক পারমিট নিতে হবে। তা না হলে নির্ধারিত সময়ের পর তাদের দেশে ফেরত পাঠানো হবে বলে হুঁশিয়ার করেছে মালয়েশিয়া কর্তৃপক্ষ।   

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীর সংখ্যা ছয় লাখের বেশি। সেই হিসেবে অবৈধ শ্রমিকদের মাত্র ২৩ শতাংশ ই-কার্ড সংগ্রহ করেছে।  

/এমপি/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম