ইন্দোনেশিয়ার মিয়ানমার দূতাবাসে পেট্রোল বোমা হামলা

বিদেশ ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০১৭, ২০:১৪আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৭, ২০:১৭
image

ইন্দোনেশিয়ার মিয়ানমার দূতাবাসে পেট্রোল বোমা দিয়ে হামলা চালানো হয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, হামলায় কেউ হতাহত হয়নি। এদিকে ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলের খবর থেকে জানা গেছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের আরাকানে চলমান হত্যাকাণ্ড এবং সহিংস নির্যাতন বন্ধের দাবিতে সেখানে বিক্ষোভ হয়েছে।
আক্রান্ত মিয়ানমার দূতাবাস

শনিবার রাজধানী জাকার্তায় মিয়ানমার দূতাবাসের সামনে বিক্ষোভ করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের হাতাহাতি হয়। অবশ্য বিক্ষোভকারীরা শেষপর্যন্ত মিয়ানমারের কূটনৈতিক মিশনের সামনে সমাবেশ করেছে। এ সময়ে তারা মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে চলমান সহিংসতা বন্ধের দাবিতে শ্লোগান দেন। এ ছাড়া, মিয়ানমারের মুসলমানদের সঙ্গে সংহতিও প্রকাশ করেন তারা।

বিক্ষোভকারীরা ইন্দোনেশিয়া থেকে মিয়ানমারের রাষ্ট্রদূতের বহিষ্কারের দাবি জানায়। তারা অং সান সুকির সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়। এ সময়ে তারা সুকির ছবি সংবলিত পোস্টার পদদলিত করে। পোস্টারে সুকির ছবির নিচে ‘সবচেয়ে আমানবিক নারী’ কথাটি লেখা ছিল। বিক্ষোভে ইন্দোনেশিয়ার সর্বশ্রেণীর মানুষ অংশ গ্রহণ করে। বিক্ষোভকারী দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের জোরালো আহ্বান জানান। শনিবারের বিক্ষোভের ধারাবাহিকতায় রবিবার বৌদ্ধ অধ্যূষিত অঞ্চলে আবারও বিক্ষোভ হয়।

রোহিঙ্গা নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ

রবিবার সকালেই জাকার্তার মিয়ানমার দূতাবাসে পেট্রোল বোমা হামলা হয়। এপি জানিয়েছে, ওই হামলায় তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। এতে কেউ আহতও হয়নি।

/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম