কনসার্টে হামলাকারীর ‘নারী সহচর’-এর খোঁজ পাওয়ার দাবি পুলিশের

বিদেশ ডেস্ক
০২ অক্টোবর ২০১৭, ১৯:৫২আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ১৯:৫৫
image

যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে লাস ভেগাসের কনসার্টে হামলায় জড়িত সন্দেহভাজনের ‘নারী সহচর’-এর খোঁজ পাওয়ার দাবি করেছে মার্কিন পুলিশ। তাদের দাবি, ওই নারী সন্দেহভাজন হামলাকারী স্টিফেন প্যাডকের ‘রুমমেট’। তিনি এশিয়ান বলে দাবি করেছে লাস ভেগাসের পুলিশ। তবে তার বর্তমান অবস্থা ও অবস্থান সম্পর্কে তারা কিছু জানাননি।
কনসার্টে হামলাকারীর ‘নারী সহচর’-এর খোঁজ পাওয়ার দাবি পুলিশের

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত সাড়ে ১০ টার দিকে রুট নাইনটি ওয়ান হারভেস্ট সংগীত উৎসবে গুলির শব্দ পাওয়া যায়। এরপরই আতঙ্কিত হয়ে লোকজন ছুটোছুটি শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কনসার্টটি প্রায় শেষের দিকে ছিল। সংগীতশিল্পী জ্যাসন আলদিয়ান যখন সংগীত পরিবেশন করছিলেন তখনই গুলি শুরু হয়। এ ঘটনায় অন্তত ৫০ জন নিহত এবং চার শতাধিক মানুষের আহত হওয়ার কথা জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সংগীত উৎসবের অংশ হিসেবে লাস ভেগাস শহরে মান্দালয় বে হোটেলে কনসার্ট চলার সময় বন্দুকধারীর হামলা হয়। ঘটনাস্থলে ওই হামলাকারীকে হত্যার পর এক সংবাদ সম্মেলনে সেখানকার পুলিশ জানায়, ৬৪ বছর বয়সী ওই হামলাকারীর নাম স্টিফেন প্যাডক। অন্য কেউ হামলার সঙ্গে জড়িত নয় জানালেও হামলার রহস্য উদঘাটনে মারিলুউ ড্যানলে নামের এক নারীকে জিজ্ঞাসাবাদে আগ্রহের কথা জানায় লাস ভেগাস পুলিশ। তাকে সন্দেহভাজন না বললেও হামলাকারীর ‘সহচর’ বলছে তারা।

পরে ক্লার্ক কাউন্টি শেরিফের পক্ষ থেকে জানানো হয়, তারা ওই নারীর অবস্থান জানতে পেরেছেন। ৪ ফুট ১১ ইঞ্চি উচ্চতা এবং ১১১ পাউন্ড ভরের ওই নারী একজন এশিয়ান। তবে তিনি কোথায় আছেন তা জানা যায়নি। এমনকী তিনি জীবিত আছেন কিনা, তাও জানানো হয়নি।

লাস ভেগাস শহরের একটি হোটেলে আয়োজিত কনসার্টে বন্দুকধারীর হামলায় ৫০ জন নিহত হওয়ার ঘটনাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় বন্দুক হামলা বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় এতো বেশি সংখ্যক প্রাণহানি আগে হয়নি। ২০১৬ সালে অরল্যান্ডোর পালস নাইটক্লাবে হামলায় ৪৯ নিহত হওয়ার ঘটনাকে এতোদিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় হামলা মনে করা হতো। তবে এবারের হামলা সেই সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। এরইমধ্যে ৫০ জনেরও বেশি নিহত ও দুই শতাধিক মানুষ আহত হওয়ার খবর নিশ্চিত করেছে লাস ভেগাস পুলিশ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

/বিএ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম