আন্তর্জাতিক আইনে খালেদা জিয়াকে সহায়তা দেবো: বাংলা ট্রিবিউনকে কারলাইল

মাহাদী হাসান
২০ মার্চ ২০১৮, ১৬:১৯আপডেট : ২১ মার্চ ২০১৮, ০৮:৪৯
image

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী নিযুক্ত হওয়ার পর মঙ্গলবার ব্রিটিশ আইনজীবী লর্ড কারলাইল বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘আমি আন্তর্জাতিক আইন ও ফৌজদারি আইন অনুযায়ী খালেদা জিয়াকে আইনগত পরামর্শ দেবো।’

লর্ড কার্লাইল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সকালে লর্ড কারলাইলকে খালেদা জিয়ার আইনি পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানান। এরপর বাংলা ট্রিবিউনের পক্ষ ব্রিটিশ হাউস অব লর্ডসের সদস্য কারলাইলের সঙ্গে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করা হয়।

তিনি ইমেইলে খালেদা জিয়ার আইনজীবী হিসেবে নিযুক্তির বিষয়টি নিশ্চিত করে আন্তর্জাতিক ও ফৌজদারি আইন অনুযায়ী সহায়তা দেওয়ার কথা জানিয়ে বলেন, ‘আমি আরও জানিয়ে রাখি, সম্প্রতি আমি কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভের চেয়ারম্যান নিযুক্ত হয়েছি। বাংলাদেশের বিচারবিভাগের স্বাধীনতা ও ক্ষমতার বণ্টন নিয়ে এই সংস্থাটির গভীর আগ্রহ রয়েছে। আমি নিজেও এই বিষয়ে অনেক আগ্রহী।

.

প্রসঙ্গত, ব্রিটিশ আইনজীবী লর্ড কারলাইল সাধারণত গুরুতর অপরাধ, স্থানীয় সরকার এবং লাইসেন্স, পরিকল্পনা ও পেশাগত নিয়ম-শৃঙ্খলা সংক্রান্ত সরকারি আইনের মামলায় বেশি অংশ নিয়ে থাকেন। সংসদীয় অধিকার ও আচরণ সংক্রান্ত বিষয়গুলোতে তার বিশেষ আগ্রহ রয়েছে। এছাড়া বড় ধরনের বাণিজ্যিক প্রতারণা মামলার বেসামরিক ও অপরাধ দিকগুলোতে তিনি বিশেষ পারদর্শী। তিনি এমন অনেক মামলায় নেতৃত্ব দিয়েছেন।

/এমএইচ/
সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতানির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম