দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর

বিদেশ ডেস্ক
২১ এপ্রিল ২০১৯, ১৪:৩৪আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ১৪:৪০

শ্রীলঙ্কায় সিরিজ বিস্ফোরণে অন্তত ১৩৮ জন নিহতের ঘটনায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। জাতির উদ্দেশে তিনি বলেছেন, আমাদের জনগণের ওপর আজ যে কাপুরুষোচিত হামলা চালানো হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। এই দুঃখজনক সময়ে আমি শ্রীলংকার নাগরিকদের ঐক্যবদ্ধ ও শক্ত থাকার আহ্বান জানাচ্ছি। দয়া করে যাচাই বাছাই না করে কোনও গুজব ছড়াবেন না। সরকার অবিলম্বে ব্যবস্থা নিচ্ছে।

দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর টুইটারে দেওয়া এক পোস্টে এ হামলাকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির জন্য একটি সংগঠিত ও সমন্বিত প্রচেষ্টা হিসেবে আখ্যয়িত করেছেন শ্রীলঙ্কার অর্থমন্ত্রী মঙ্গলা সামারাবিরা।

২১ এপ্রিল রবিবার সকালে শ্রীলঙ্কায় ইস্টার সানডে উদযাপনকালে তিনটি চার্চ এবং তিনটি পাঁচ তারকা হোটেলে এ সিরিজ বিস্ফোরণ চালানো হয়। হাসপাতাল ও পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, হামলায় আহতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে।

হামলার শিকার তিন চার্চ হচ্ছে কচিহিকাডে, নেগোম্বো ও বাটিকালোয়া। আর হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া তিন হোটেল হচ্ছে কলম্বোর শাংগ্রিলা, সিনামন গ্র্যান্ড ও কিংসবারি। সূত্র: ডেইলি মিরর।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম