শ্রীলঙ্কায় ‘নৃশংস সহিংসতা’র নিন্দা পোপ ফ্রান্সিসের

বিদেশ ডেস্ক
২১ এপ্রিল ২০১৯, ১৬:৫৫আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ১৬:৫৬

ক্যাথলিক ধর্মালম্বীদের শীর্ষনেতা পোপ ফ্রান্সিস ইস্টার সানডে ডে শ্রীলঙ্কায় তিনটি গির্জা ও চারটি হোটেলে সিরিজ বোমা হামলায় দেড় শতাধিক মানুষ নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন। ভ্যাটিকানে ইস্টার সানডে উপলক্ষে জড়ো হওয়া জমায়েতের উদ্দেশে দেওয়া ভাষণে এই নিন্দা জানান তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

শ্রীলঙ্কায় ‘নৃশংস সহিংসতা’র নিন্দা পোপ ফ্রান্সিসের

রবিবার খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে রাজধানী কলম্বো ও তার আশেপাশের তিনটি গির্জা এবং তিনটি হোটেলে আটটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ভয়াবহ সিরিজ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা ইতোমধ্যেই ৫০০ ছাড়িয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  হতাহতদের মধ্যে ৩৫ বিদেশি পর্যটকও রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। হামলার পর দেশটিতে কারফিউ জারি করা হয়েছে। একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে জনপ্রিয় সব সামাজিক যোগাযোগমাধ্যম।  দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। 

ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে জড়ো হওয়া কয়েক হাজার মানুষের উদ্দেশে পোপ ফ্রান্সিস বলেন, অত্যন্ত দুঃখ ও বেদনার সঙ্গে জানতে পারলাম আজকের ইস্টারের দিন শ্রীলঙ্কার গির্জা ও অন্য স্থানে ভয়াবহ হামলা মানুষের জন্য শোক নিয়ে এসেছে। এই নৃশংস সহিংসতায় প্রার্থনায় জড়ো হওয়া এবং অন্যান্য নিহতদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

পোপ ফ্রান্সিস আরও বলেন, যারা মর্মান্তিকভাবে মারা গেছেন এবং আহত হয়েছেন আমি ঈশ্বরের কাছে তাদের জন্য প্রার্থনা করছি। আমি তাদের জন্যও প্রার্থনা করছি যারা এই ভয়াবহ ঘটনায় দুর্ভোগের শিকার হয়েছেন।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের