ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যু

বিদেশ ডেস্ক
০৭ আগস্ট ২০১৯, ০০:১২আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ০২:৪৮

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ মারা গেছেন। বুকে ব্যথা অনুভব করায় মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে তাকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (এআইআইএমএস) হাসপাতালে ভর্তি করা হয়। দ্রুত ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত বিজেপি নেত্রীকে। এর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। সুষমা স্বরাজ

ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র প্রথম মেয়াদে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন সুষমা স্বরাজ। তিন বছর আগে তার কিডনি প্রতিস্থাপন করা হয়। অসুস্থতার কারণে মোদি-র এবারের মেয়াদে মন্ত্রিসভায় কোনও দায়িত্ব নিতে আগ্রহী হননি তিনি। এমনকি এবারের লোকসভা নির্বাচনেও তিনি অংশ নেননি।

সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর-র আমলেও মন্ত্রিত্ব সামলেছিলেন এই বিজেপি নেত্রী। তার মৃত্যুতে ভারতের রাজনৈতিক মহলে, বিশেষ করে বিজেপি শিবিরে শোকের ছায়া নেমে এসেছে। প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ দেশটির শীর্ষস্থানীয় রাজনীতিকরা।

হাসপাতালে নেওয়ার আগে সন্ধ্যায় টুইটারে দেওয়া এক পোস্টে স্বায়ত্তশাসন বাতিল করে কাশ্মির ভেঙে দুই ভাগ করার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান সুষমা। টুইটে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ প্রধানমন্ত্রী। আপনাকে অনেক ধন্যবাদ। আমার সারাজীবনে আমি এটা দেখার অপেক্ষায় ছিলাম।’ সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য টাইমস অব ইন্ডিয়া।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম