অত্যন্ত বেদনাদায়ক সপ্তাহ আসছে: ট্রাম্প

বিদেশ ডেস্ক
০১ এপ্রিল ২০২০, ১০:৫৩আপডেট : ০১ এপ্রিল ২০২০, ১০:৫৫

করোনাভাইরাস পরিস্থিতিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে অত্যন্ত বেদনাদায়ক দুইটি সপ্তাহ আসছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষায়, ‘আসন্ন দুইটি সপ্তাহ হতে যাচ্ছে খুব, খুবই বেদনাদায়ক।’ ৩১ মার্চ মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। এ সময় তিনি আসন্ন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। অত্যন্ত বেদনাদায়ক সপ্তাহ আসছে: ট্রাম্প

হোয়াইট হাউসে অনুষ্ঠিত ব্রিফিংয়ে করোনাভাইরাস মহামারিকে তিনি একটি প্লেগ হিসেবে আখ্যায়িত করেন। এমন সময়ে তিনি এ মন্তব্য করলেন যখন যুক্তরাষ্ট্রে আগের সব রেকর্ড ছাড়িয়ে ২৪ ঘণ্টায় এ ভাইরাসে ৮৬৫ জনের মৃত্যু হয়েছে।

দেশটিতে এখন এ ভাইরাসে মোট মৃতের সংখ্যা চার হাজার ৭৬। এ সংখ্যা করোনার উৎপত্তিস্থল চীনে মারা যাওয়া মানুষের সংখ্যার চেয়েও ঢের বেশি।

এমন পরিস্থিতিতে ট্রাম্প এখন আর কোনও ‘সুগার কোটেড’ বা তিক্ত কথায় মিষ্টির প্রলেপ দিতে চাইছেন না বলে মনে করছেন বিবিসি-র বিশ্লেষকরা। ফলে তিনি ইস্টারের উৎসবের এই মৌসুমে কোনও মিরাকলের কথা বলছেন না, যার মাধ্যমে কোনও এক ঐশী ক্ষমতাবলে ভালো হয়ে যাবে করোনা মহামারি আর ব্যবসা বাণিজ্যও খুলে দেওয়া যাবে।

বর্তমান পরিস্থিতিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে তুলনা করছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। তিনি বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সাম্প্রতিক করোনাভাইরাস। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, এই ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে যে মন্দা পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে সে রকমটা সম্ভবত নিকট অতীতে দেখা যায়নি। সূত্র: বিবিসি।

/এমপি/
সম্পর্কিত
এআইয়ে ঝুঁকছেন বিটকয়েন মাইনাররা
যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারবে না: পেজেশকিয়ান
সিরিয়ায় তুরস্কের ‘রেড লাইন’ নির্ধারণের ক্ষমতা নেই ইসরায়েলের: এরদোয়ান
সর্বশেষ খবর
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ চার শতাধিক
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ চার শতাধিক
নেপালে ভূমিকম্প নয়, ভয়াবহ ভূমিধস থেকেই আকস্মিক বন্যা: ইউএসজিএস
নেপালে ভূমিকম্প নয়, ভয়াবহ ভূমিধস থেকেই আকস্মিক বন্যা: ইউএসজিএস
চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪
চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪
কানের দুল ছিনিয়ে নিয়ে গিলে ফেললো যুবক, বমি করিয়ে উদ্ধার
কানের দুল ছিনিয়ে নিয়ে গিলে ফেললো যুবক, বমি করিয়ে উদ্ধার
সর্বাধিক পঠিত
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি