তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুন ২০২৬, ১০:২৫ আপডেট : ২৭ জুন ২০২৬, ১০:২৫

ফ্রান্সের বর্তমান তীব্র ও প্রাণঘাতী গরম নিয়ে দেশটির সাধারণ মানুষকে জিজ্ঞেস করলে হয়তো একটি সাধারণ বাক্যই বারবার শোনা যাবে, আমার কোনও এসি নেই। কেউ কেউ আবার চরম ক্ষোভ প্রকাশ করে বলছেন, ‘এ যেন পৃথিবীর বুকে নরক।’

২০২০ সালের সরকারি এক প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সের মাত্র এক-চতুর্থাংশ (২৫ শতাংশ) পরিবারে এসি আছে। যুক্তরাজ্যের অবস্থা আরও করুণ, সেখানে মাত্র ১৪ শতাংশ বাড়িতে এসি রয়েছে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানায়, সামগ্রিকভাবে পুরো ইউরোপের মাত্র ২০ শতাংশ মানুষের ঘরে এসি আছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, কেবল এসি দিয়ে এই তাপপ্রবাহের সংকট মোকাবিলা করা সম্ভব নয়; বরং ঘনবসতিপূর্ণ শহরগুলোতে এটি উল্টো নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

প্যারিসের চিরচেনা নীল-ধূসর রঙের ছাদগুলো শহরের ঐতিহ্য এবং আইন দ্বারা সুরক্ষিত। তবে জিংক দিয়ে তৈরি এই ছাদগুলোতে কোনও তাপ-নিরোধক ব্যবস্থা নেই। কাচের জানালার কারণে তীব্র গরমে ওপরের তলার বাসিন্দাদের অবস্থা হয় ওভেনের ভেতরের মতো।

৫৪ বছর বয়সী সেভারিন লে বুজিট বলেন, ‘আমি রাতে ঘুমাতে পারছি না। পরিস্থিতি খুবই ভয়াবহ’। চিকিৎসকেরা বলছেন, ঘুমের এই ব্যাঘাত মানুষের চিন্তাশক্তি কমিয়ে দেয় এবং বিশ্রামের সময়েও শরীর যেন ম্যারাথন দৌড়ের মতো ক্লান্ত বোধ করে। কিন্তু এসি ঘরের ভেতর ঠান্ডা করলেও বাইরের পরিবেশে গরম বাতাস ছেড়ে দেয়।

ইউরোপীয় পরিবেশ সংস্থার জলবায়ু ঝুঁকি বিশেষজ্ঞ হ্যান্স-মার্টিন ফুসেল ব্যাখ্যা করেন, ঘনবসতিপূর্ণ শহরগুলোতে এসি ঘরের তাপ বাইরে ফেলে শহরকে আরও উত্তপ্ত করে তোলে, যাকে ‘আর্বান হিট আইল্যান্ড ইফেক্ট’ বলা হয়। কংক্রিটের শহর এই তাপ আটকে রেখে তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি বাড়িয়ে দেয়, যা পরিস্থিতিকে আরও অসহনীয় করে তোলে।

আরেকটি বড় দুশ্চিন্তা হলো বিদ্যুৎ সংকট। গ্র্যান্থাম ইনস্টিটিউটের গবেষক ক্লেয়ার বার্নস জানান, মানুষের তৈরি বৈশ্বিক উষ্ণায়নের কারণে ইউরোপের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৪ ডিগ্রি বেশি অনুভূত হচ্ছে। ওমেগা আকৃতির এই তাপ বলয়ের কারণে ফ্রান্সে বাতাসের গতি কমে গেছে এবং পারমাণবিক কেন্দ্রের জন্য প্রয়োজনীয় শীতল পানির অভাব দেখা দিয়েছে। ফলে উইন্ড টারবাইন ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদন কমে গেছে এবং বিদ্যুতের দাম অনেক বেড়ে গেছে।

এই তীব্র গরমে গত এক সপ্তাহে হিটস্ট্রোক, পানিতে ডুবা এবং গাড়ির ভেতরে শিশু আটকে থাকাসহ বিভিন্ন কারণে ২৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। অতিরিক্ত গরম ও আর্দ্রতার কারণে এমআরআই স্ক্যানার বিকল হয়ে পড়ায় চিকিৎসা সেবাও ব্যাহত হচ্ছে।

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট জানান, জরুরি চিকিৎসায় ফোন কল ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে ফুসেল মনে করেন, সমাধানগুলো সবার জানা থাকলেও তা বাস্তবায়নে ঘাটতি রয়েছে। সমাধান হিসেবে তিনি শহরের ফাঁকা জায়গা সবুজ করা, নির্দিষ্ট শীতল অঞ্চল তৈরি করা এবং জরুরি বিভাগের কর্মীদের ছুটির সময় পুনর্নির্ধারণের ওপর জোর দেন।

তিনি সতর্ক করে বলেন, ইউরোপের অনেক ভাড়াটিয়ার নিজের ঘরে এসি লাগানোর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। ফলে যারা গরমে ভুগছেন, তারা চাইলেই এসির সুবিধা নিতে পারছেন না।

সূত্র: সিবিসি

 

/এএ/
সম্পর্কিত
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
সর্বশেষ খবর
৯ গোলে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
৯ গোলে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
সার্বিয়াকে হারিয়ে স্বস্তির জয় জার্মানির
সার্বিয়াকে হারিয়ে স্বস্তির জয় জার্মানির
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারালো পর্তুগাল
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারালো পর্তুগাল
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির