ডিপথেরিয়া, হাম ও পোলিও’র ঝুঁকিতে বিশ্বের ৮ কোটি শিশু

বিদেশ ডেস্ক
২৩ মে ২০২০, ১২:৫২আপডেট : ২৩ মে ২০২০, ১২:৫২

করোনাভাইরাস মহামারির কারণে বিশ্বজুড়ে টিকা কর্মসূচি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ওয়েবসাইটে প্রকাশিত এক যৌথ বিবৃতি থেকে জানা গেছে, মহামারির কারণে অন্তত ৬৮ দেশে টিকা কর্মসূচি বাধাগ্রস্ত হওয়ায় এক বছরের কম বয়সী ৮ কোটি শিশু ডিপথেরিয়া, হাম ও পোলিও’র মতো সংক্রামক রোগের কবলে পড়ার ঝুঁকিতে রয়েছে। ডিপথেরিয়া, হাম ও পোলিও’র ঝুঁকিতে বিশ্বের ৮ কোটি শিশু

শুক্রবার ডব্লিউএইচও, বৈশ্বিক টিকা প্রয়োগকারী সংস্থা গাভি, জাতিসংঘর শিশু তহবিল সংস্থা (ইউনিসেফ) ও দ্য সাবিন ভ্যাকসিন ইন্সটিটিউট যৌথভাবে ওই বিবৃতি প্রকাশ করেছে।

ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েত্তা ফোর সংবাদ সম্মেলনে বলেছেন, একটি মহামারির কারণে সম্ভাব্য অন্যসব মহামারির ঝুঁকি এড়িয়ে যাওয়া যায় না। 

মহামারির মধ্যেও নিরাপদে টিকা কর্মসূচি চালু রাখতে সংশ্লিষ্ট দেশগুলোকে নতুন নির্দেশনা দিয়েছে ডব্লিউএইচও। তবে তেমন সাড়া মিলছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকা পরিচালক ডা. কেট ও’ব্রায়েন তাই বলছেন, ‘আমরা যে বড় সমস্যা দেখতে পেলাম তা হলো টিকা কর্মসূচিতে আসতে অধিকাংশ মানুষের অনীহা।’

বিবৃতিতে বলা হয়েছে, ভ্রমণে কড়াকড়ি থাকার কারণে খুব কম সংখ্যক স্বাস্থ্যকর্মীকে দিয়ে টিকা সরবরাহ করা যাচ্ছে। এছাড়া রয়েছে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের অভাব।

/জেজে/বিএ/
সম্পর্কিত
বৈশ্বিক অর্থনীতির পূর্বাভাসে দুঃসংবাদ দিলো বিশ্বব্যাংক
বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ফেরাতে ১০ দফা সুপারিশ সিপিজের
কী, কেন, কীভাবেআইএমএফ প্রতিবেদনে ভারতীয় অর্থনীতি এক ধাপ পেছালো কেন?
সর্বশেষ খবর
মেসিকে আটকাতে যে দুই পরিকল্পনা সুইজারল্যান্ডের 
মেসিকে আটকাতে যে দুই পরিকল্পনা সুইজারল্যান্ডের 
আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে বাংলাদেশ, ৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে ট্রাভেল মার্ট
আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে বাংলাদেশ, ৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে ট্রাভেল মার্ট
ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, ঘরছাড়া ৬ লাখের বেশি মানুষ
ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, ঘরছাড়া ৬ লাখের বেশি মানুষ
এবার ফাইনালের মাঠের ঘাস বিক্রি করছে ফিফা, দাম কত?
এবার ফাইনালের মাঠের ঘাস বিক্রি করছে ফিফা, দাম কত?
সর্বাধিক পঠিত
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ