করোনায় মৃতের সংখ্যায় চীনকে ছাড়ালো ভারত

বিদেশ ডেস্ক
২৯ মে ২০২০, ১৩:৪৫ আপডেট : ২৯ মে ২০২০, ১৩:৪৮

সর্বশেষ দেশ হিসেবে করোনাভাইরাসে মৃতের সংখ্যায় উৎপত্তিস্থল চীনকে ছাড়িয়ে গেছে ভারত। বৃহস্পতিবার দক্ষিণ এশিয়ার দেশ ভারতে করোনায় মৃতের সংখ্যা চার হাজার ৬৯৫ জন ছাড়িয়ে গেছে। আর ভাইরাসটির উৎপত্তিস্থল চীনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ৬৩৮ জনে। ১৩০ কোটি জনসংখ্যার দেশ ভারত এখন এশিয়ায় করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃতের দেশ।

করোনায় মৃতের সংখ্যায় চীনকে ছাড়ালো ভারত এক মাসেরও কম সময়ের মধ্যে ভারতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা চারগুণ বেড়েছে। গত এক সপ্তাহে দেশটিতে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই গতিতে বাড়ছে সেখানে আক্রান্তের সংখ্যা। সরকারি বিশেষজ্ঞরা স্বীকার করতে শুরু করেছেন জুন বা জুলাইয়ের আগে দেশটির প্রাদুর্ভাব চূড়ায় পৌঁছাবে না।
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে চীনের দ্বিগুণ ছাড়িয়ে গেছে। ইরানের আক্রান্তের সংখ্যাও ছাড়িয়ে গেছে দেশটি। বৃহস্পতিবার দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬৫ হাজার ৬৯ জনে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে ভারত এখন নবম সর্বোচ্চ আক্রান্তের দেশ।
ভারতের জর্জ ইনস্টিটিউট অব গ্লোবাল হেলথ-এর নির্বাহী পরিচালক বিবেকানন্দ ঝা বলেন, ‘আশা করা হয়েছিল লকডাউন সংক্রমণ নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে তা হয়নি।’

/জেজে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার ভিসায় ভারতীয়দের জন্য নতুন বায়োমেট্রিক নিয়ম
৪,২১৮ কিমি অটোরিকশা সফর, শেষে সেটিকেই ব্রিটেনে নিয়ে গেলেন দম্পতি
ব্রিটিশ পুলিশের স্বেচ্ছাচারিতা ও মাত্রাতিরিক্ত আইন প্রয়োগে তীব্র অসন্তোষ চীনের
সর্বশেষ খবর
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু: সুরতহাল প্রতিবেদনে যা বলছে পু‌লিশ
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু: সুরতহাল প্রতিবেদনে যা বলছে পু‌লিশ
মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের, হরমুজে জাহাজে আগুন
মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের, হরমুজে জাহাজে আগুন
অলিম্পিক অ্যাসোসিয়েশনে পদত্যাগের মিছিল, এবার সরে দাঁড়ালেন উপমহাসচিব 
অলিম্পিক অ্যাসোসিয়েশনে পদত্যাগের মিছিল, এবার সরে দাঁড়ালেন উপমহাসচিব 
‘আমি হতাশ’, বললেন হানিফের পক্ষের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী
‘আমি হতাশ’, বললেন হানিফের পক্ষের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী
সর্বাধিক পঠিত
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
৪ দিন আগে চাঁদা চাইলেও দেননি, দুই হাত কেটে লাশ ফেলে রাখা হলো রাস্তায়
৪ দিন আগে চাঁদা চাইলেও দেননি, দুই হাত কেটে লাশ ফেলে রাখা হলো রাস্তায়