চীনে ট্যাংকার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৮

বিদেশ ডেস্ক
১৪ জুন ২০২০, ১৪:১০আপডেট : ১৪ জুন ২০২০, ১৪:১৫

চীনে শনিবারের তেলবাহী ট্যাংকার ট্রাক বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ১৮৯ জন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার কর্মকর্তাদের  বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। চীনে ট্যাংকার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৮

শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের ওয়েইনলিং শহরের কাছে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

বিস্ফোরণটি এতই শক্তিশালী ছিল যে, নিকটস্থ বাড়িঘর ও কারখানাগুলো ধসে পড়েছে। এছাড়া আশেপাশে থাকা বেশ কয়েকটি গাড়িতেও আগুন ধরে গেছে।

ভিডিও ফুটেজে দেখা গেছে, ধ্বংসাবশেষের একটি বড় টুকরা উড়ে এসে পাশের কয়েকটি ভবনে আঘাত হেনেছে। অগ্নিকুণ্ড আকাশের দিকে উঠছে এবং আতঙ্কিত মানুষ চিৎকার করছে।

অপর এক ভিডিওতে দেখা গেছে, ট্যাংকারের ধ্বংসাবশেষ ও ট্রাকের কয়েকটি চাকা একটি ভবনে প্রচণ্ড গতিতে আঘাত করে। এ সময় সেখানে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর বেশ কয়েকটি মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে জরুরি বিভাগের কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

চীনের প্রায়ই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। দেশটিতে ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা খুব কম। সরকারি তথ্য অনুসারে, ২০১৫ সালেই দেশটিতে ৫৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়। ওই বছর ট্রাফিক আইন লঙ্ঘনকে ৯০ শতাংশ দুর্ঘটনার জন্য দায়ী করা হয়েছে।

২০১৯ সালে চীনের পূর্বাঞ্চলে একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষের ফলে অন্তত ৩৬ জন নিহত হন।

/এমপি/
সম্পর্কিত
নেপালে ১০ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
কী, কেন, কীভাবেভারতে শিক্ষা সংস্কারের দাবিতে কেন প্রতিবাদ করছে জেন-আলফা
সর্বশেষ খবর
মিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়াল
মিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়াল
হাইকোর্টে বিদিশার জামিন, মুক্তিতে বাধা নেই
হাইকোর্টে বিদিশার জামিন, মুক্তিতে বাধা নেই
মধ্যপ্রদেশে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু
মধ্যপ্রদেশে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
সর্বাধিক পঠিত
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক