মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ

বিনোদন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪

প্রয়াত অভিনেতা সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী রবিবার (৬ সেপ্টেম্বর)। ১৯৯৬ সালের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন তিনি। তার হঠাৎ মৃত্যুর খবর সে সময় যেন পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছিল।

সালমানের মৃত্যুকে প্রথমে আত্মহত্যা হিসেবে প্রচার করা হলেও, পরবর্তী সময়ে তৈরি হয় নানা প্রশ্ন ও রহস্য। এখন পর্যন্ত এটি নিয়ে নানা বিতর্ক, তদন্ত ও আইনি লড়াই চলেছে।

এদিকে মৃত্যুর তিন দশকেও কমেনি এই নায়কের জনপ্রিয়তা। নতুন প্রজন্মের কাছে হয়ে উঠেছেন আইডল। ঢালিউড কিং শাকিব খানসহ আরও অনেকে সালমান শাহকে দেখেই সিনেমায় আগ্রহী হন বলে বিভিন্ন সময় জানান।

সালমানের স্টাইল, মাথায় ব্যান্ডেনা, চোখে সানগ্লাস, বাইক, কালো ঘন চুল আর মায়াবী হাসি– অল্প সময়ে তার সরলতা ও তারুণ্যময় উপস্থিতিই বানিয়েছে অমর নায়ক।

সালমান শাহর প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। তিনি জন্মেছিলেন ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর, সিলেটে।

১৯৯৩ সালে সিনেমায় তার অভিষেক ঘটে। মাত্র চার বছর সময়ের মধ্যে (১৯৯৩-১৯৯৬) ২৭টি চলচ্চিত্রে অভিনয় করে এক অনন্য ইতিহাস গড়েছিলেন তিনি। বাংলা সিনেমায় এক নতুন যুগের সূচনা হয়েছিল তার হাত ধরেই।

‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘অন্তরে অন্তরে’, ‘দেনমোহর’, ‘প্রিয়জন’ ‘আনন্দ অশ্রু'সহ একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে দর্শকদের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন সালমান শাহ।

/এনআই/আরকে/
সম্পর্কিত
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
সাবিনা ইয়াসমীনকে নিয়ে যা বললেন রুনা লায়লা
সাবিনা ইয়াসমীনকে নিয়ে যা বললেন রুনা লায়লা
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
বিনোদন বিভাগের সর্বশেষ
মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহাইরি মোলা
মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহাইরি মোলা
মিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়াল
মিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়াল
বলিউডে ‘পেইড ট্রলিং’, তারকাদের ভাবমূর্তি নষ্টে খরচ হচ্ছে কোটি কোটি টাকা
বলিউডে ‘পেইড ট্রলিং’, তারকাদের ভাবমূর্তি নষ্টে খরচ হচ্ছে কোটি কোটি টাকা
ছায়ানটে মিতা হককে স্মরণ
ছায়ানটে মিতা হককে স্মরণ
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা