অবশেষে করোনামুক্ত ব্রাজিলের প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
২৬ জুলাই ২০২০, ১০:৪৪আপডেট : ২৬ জুলাই ২০২০, ১০:৪৮
image

৭ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। তারপর থেকে ৩ বার টেস্ট করেও তিনি পজিটিভ ছিলেন। অবশেষে চতুর্থবারের পরীক্ষায় করোনা নেগেটিভ ফল এসেছে তার। শনিবার ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট নিজেই টুইটারে এ তথ্য জানিয়েছেন।

অবশেষে করোনামুক্ত ব্রাজিলের প্রেসিডেন্ট

২২ জুলাই বুধবারের টেস্টে তৃতীয়বারের মতো করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন বোলসোনারো। তবে শনিবার তিনি টুইট করেন: ‘সার্স কভ ২এর আরটি-পিসিআর: নেগেটিভ। সবাইকে সুন্দর দিনের শুভেচ্ছা।’  

এদিন বোলসোনারোর টুইটে তাকে হাস্যোজ্জ্বল অবস্থায় এক বক্স হাইড্রোক্সিক্লোরোকুইন হাতে বসে থাকতে দেখা গেছে। যদিও, ম্যালেরিয়ার এ ওষুধটি কোভিড-১৯ চিকিৎসায় কতটা কার্যকর তা নিয়ে প্রশ্ন রয়েছে বিজ্ঞানীদের।

বিশেষজ্ঞদের মতামতের তোয়াক্কা না করে বরাবরই হাইড্রোক্সিক্লোরোকুইনের গুণগান গাইতে শোনা গেছে ব্রাজিলের প্রেসিডেন্টকে। এ নিয়ে দ্বন্দ্বের জেরে এক স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্তও করেছেন তিনি।

লাতিন আমেরিকার দেশটিতে এ পর্যন্ত প্রায় ২৪ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৮৬ হাজারের বেশি মানুষ। মহামারি নিয়ন্ত্রণে ব্যর্থতায় বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার মুখে রয়েছেন করোনাভাইরাসকে শুরু থেকেই ‘সামান্য ফ্লু’ বলে হেলাফেলা করা বোলসোনারো। অনেকের দাবি, সরকারের অবহেলার কারণেই আজ বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ করোনায় আক্রান্ত দেশ হয়ে উঠেছে ব্রাজিল।

/বিএ/
সম্পর্কিত
ভূমিকম্প মোকাবিলায় ভেনেজুয়েলার পাশে আইএমএফ
মেক্সিকো উপকূলে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
ব্রাজিলের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
ওমানে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা, নারী হকির ইতিহাসে সেরা সাফল্য
ওমানে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা, নারী হকির ইতিহাসে সেরা সাফল্য
তায়কোয়ান্দো ফেডারেশনের নতুন কমিটি, আত্মরক্ষার প্রশিক্ষণে গুরুত্বের আহ্বান শায়রুলের
তায়কোয়ান্দো ফেডারেশনের নতুন কমিটি, আত্মরক্ষার প্রশিক্ষণে গুরুত্বের আহ্বান শায়রুলের
টিভিতে আজকের খেলা (১৯ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৯ জুলাই, ২০২৬)
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে, ২০২২-এর স্মৃতি মনে আছে?
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে, ২০২২-এর স্মৃতি মনে আছে?
সর্বাধিক পঠিত
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
নেতানিয়াহুকে গ্রেফতারের প্রশ্নে যা বললেন মামদানি
নেতানিয়াহুকে গ্রেফতারের প্রশ্নে যা বললেন মামদানি
ইয়ামালের সেই ছবি নিয়ে ফাইনালের আগে যা বললেন মেসি 
ইয়ামালের সেই ছবি নিয়ে ফাইনালের আগে যা বললেন মেসি