নিউজ করপোরেশন থেকে রুপার্ট মারডকের ছেলের পদত্যাগ

বিদেশ ডেস্ক
০১ আগস্ট ২০২০, ১৩:২১আপডেট : ০১ আগস্ট ২০২০, ১৩:২৫
image

মিডিয়া মুঘল খ্যাত রুপার্ট মারডকের ছোট ছেলে জেমস নিউজ করপোরেশনের পরিচালনা পরিষদ থেকে পদত্যাগ করেছেন। যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে জমা দেওয়া নথিতে জানানো হয়েছে, ‘সম্পাদকীয় বিষয়বস্তু’ ও কোম্পানির নেওয়া ‘কৌশলগত বিভিন্ন সিদ্ধান্তের’ সঙ্গে মতপার্থক্যের জেরে শুক্রবার তিনি পদত্যাগ করেছেন।

নিউজ করপোরেশন থেকে রুপার্ট মারডকের ছেলের পদত্যাগ
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কোন কোন সিদ্ধান্ত বা সম্পাদকীয় বিষয় নিয়ে কী ধরনের মতবিরোধের কারণে তিনি এমন সিদ্ধান্ত নিলেন, পদত্যাগপত্রে তার বিস্তারিত উল্লেখ ছিল না বলে জানিয়েছে ওই ব্রিটিশ সংবাদমাধ্যম।
জলবায়ু পরিবর্তন বিষয়ক খবরের কভারেজ নিয়ে জেমস এর আগে ওয়াল স্ট্রিট জার্নালসহ নিউজ কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন সংবাদমাধ্যমের কঠোর সমালোচনা করেছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে তার সঙ্গে বাবা রুপার্ট মারডকের রাজনৈতিক বিরোধও বেশ কয়েকবারই প্রকাশ্যে এসেছে।
রুপার্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থক; অন্যদিকে জেমস আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনের প্রচারে লাখ লাখ ডলার খরচ করেছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। জেমসের পদত্যাগের ফলে নিউজ কর্পোরেশনে রুপার্টের বড় ছেলে লাছলানের প্রভাব আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। লাছলান তার বাবার মতোই কট্টর রক্ষণশীল ঘরানার।
নিউজ কর্পোরেশনের চেয়ারম্যান রুপার্ট ও কো-চেয়ারম্যান লাছলান এক যৌথ বিবৃতিতে জেমসের অবদান স্মরণ করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ওয়াল স্ট্রিট জার্নাল ছাড়াও নিউজ করপোরেশনের মালিকানায় বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে যুক্তরাজ্যের টাইমস, সান, সানডে টাইমস এবং অস্ট্রেলিয়ার টেলিগ্রাফ, হেরাল্ড সান ও অস্ট্রেলিয়ানের মতো সংবাদমাধ্যমও আছে।

/বিএ/
সম্পর্কিত
ইরানের হুমকির পর ইউরোপীয় মিত্রদের সুরক্ষার প্রতিশ্রুতি ন্যাটোর
স্মুদি পেরিয়ে এ বার কফির কাপে কলা, ‘বানানা কফি’-তে নতুন উন্মাদনা
সিরিয়ায় ইসরায়েলি হামলা নিয়ে ট্রাম্পের ক্ষোভ, নতুন উত্তেজনা
সর্বশেষ খবর
সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়া নিয়ে মাদ্রাসাছাত্রদের সঙ্গে সংঘর্ষ, ৩ পুলিশ প্রত্যাহার
সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়া নিয়ে মাদ্রাসাছাত্রদের সঙ্গে সংঘর্ষ, ৩ পুলিশ প্রত্যাহার
মাদক নিরাময় কেন্দ্রে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, পালিয়েছেন অন্য রোগীরা
মাদক নিরাময় কেন্দ্রে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, পালিয়েছেন অন্য রোগীরা
মাতারবাড়ীতে কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্র সাড়ে ৮ ঘণ্টা পর সচল
মাতারবাড়ীতে কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্র সাড়ে ৮ ঘণ্টা পর সচল
কাউকে নিয়ে মিথ্যা বললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
কাউকে নিয়ে মিথ্যা বললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন