একাধিক টুইটে প্রণব মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা নরেন্দ্র মোদির

বিদেশ ডেস্ক
৩১ আগস্ট ২০২০, ২০:০৫আপডেট : ৩১ আগস্ট ২০২০, ২১:২৬

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার একাধিক টুইট বার্তায় প্রয়াতের পরিবার, বন্ধুমহল ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা জানান তিনি।

একাধিক টুইটে প্রণব মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা নরেন্দ্র মোদির

টুইটারে নরেন্দ্র মোদি লিখেছেন, ভারত রত্ন শ্রী প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে ভারত শোকাহত। আমাদের জাতির উন্নয়নে তিনি অমোচনীয় চিহ্ন রেখে গেছেন। একজন পণ্ডিত, এক গৌরবময় রাষ্ট্রনায়ক, রাজনৈতিক জগতে ও সমাজের সব শ্রেণির কাছে তিনি প্রশংসিত ছিলেন।

আরেকটি টুইটে মোদি লিখেছেন, কয়েক দশকের রাজনৈতিক জীবনে প্রণব মুখোপাধ্যায় অর্থনৈতিক ও কৌশলগত মন্ত্রণালয়ে অনেক অবদান রেখেছেন। তিনি ছিলেন অসাধারণ পার্লামেন্টারিয়ান, সদাপ্রস্তুত, চরম বিজ্ঞ এবং চিত্তাকর্ষক।

তৃতীয় টুইটে তিনি লিখেছেন, ভারতের রাষ্ট্রপতি হিসেবে প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি ভবনকে সাধারণ, আরও বেশি জনমুখী করেছেন। তিনি প্রেসিডেন্ট হাউজকে শিক্ষা, উদ্ভাবন, সংস্কৃতি, বিজ্ঞান ও সাহিত্যের কেন্দ্রে পরিণত করেন। গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়ে তার জ্ঞানী পরামর্শ আমি কখনও ভুলবো না। 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি