লকডাউন চলে গেছে, করোনাভাইরাস যায়নি: মোদি

বিদেশ ডেস্ক
২১ অক্টোবর ২০২০, ০৪:২১ আপডেট : ২১ অক্টোবর ২০২০, ০৪:২৬

করোনাভাইরাস মহামারিতে উৎসবের দিনগুলোতে সতর্ক ও সাবধানে থাকার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, কখনোই ভাববেন না করোনা শেষ হয়ে গেছে। লকডাউন শেষ হয়েছে, কিন্তু ভাইরাস নয়। উৎসবের দিনগুলোতেও সাবধানে ও সতর্কতা মেনে চলতে হবে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এখবর জানিয়েছে।

লকডাউন চলে গেছে, করোনাভাইরাস যায়নি: মোদি

ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৭৫ লাখ ছাড়িয়ে গেছে। মঙ্গলবারও গত ২৪ ঘণ্টায় ৪৭ হাজারের বেশি নতুন আক্রান্ত শনাক্তের কথা জানানো হয়েছে। আসন্ন উৎসব মৌসুমে সংক্রমণ আরও বেড়ে যাওয়া আশঙ্কা করা হচ্ছে।

ভাষণে নরেন্দ্র মোদি বলেন, কৃষক অনেক সময় মাঠে পাকা ফসল দেখে ভাবেন তার কাজ শেষ হয়ে গিয়েছে। কিন্তু তা নয়। যতক্ষণ না ফসল ঘরে উঠছে ততক্ষণ কাজ শেষ নয়। অর্থাৎ, যতক্ষণ না করোনাভাইরাসের বিনাশ হচ্ছে, ততক্ষণ আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, ভারতে করোনা সংক্রমণ এখন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। আমরা কিছুতেই পরিস্থিতিকে হাতের বাইরে চলে যেতে দিতে পারি না।

মোদি আরও বলেন, এখন বহু মানুষ রাস্তায় বের হচ্ছেন, কাজে যাচ্ছেন, জীবনে একটা গতি এসেছে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে আবার যাতে এই গতি থমকে না যায়।

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, স্পেনের উদাহরণ দিয়ে মোদি বলেন, অনেক দেশে করোনা সংক্রমণ একেবারে কমে আসছিল। কিন্তু সচেতনতার অভাবে সেই দেশগুলোতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতিও নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। যতক্ষণ ওষুধ নেই, ততক্ষণ ঢিলেমি চলবে না।

ভ্যাকসিন প্রসঙ্গে ভারতের প্রস্তুতির কথা জানিয়ে মোদি বলেন, পৃথিবীজুড়ে মানবতাকে বাঁচানোর কর্মযজ্ঞ চলছে। বিজ্ঞানীরা গবেষণা করছেন ভ্যাকসিন আবিষ্কারের জন্য। আমাদের দেশের বিজ্ঞানীরাও অক্লান্ত পরিশ্রম করছেন। ভ্যাকসিন আবিষ্কার হলে প্রত্যেক নাগরিকের কাছে কীভাবে তা পৌঁছে দেওয়া হবে তার রূপরেখা ইতোমধ্যে কেন্দ্রীয় সরকার তৈরি করেছে।

/এএ/
সম্পর্কিত
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
হাইজ্যাক সতর্কবার্তার পর ফ্রাঙ্কফুর্ট-দিল্লি ফ্লাইটের জরুরি অবতরণ
রাশিয়ায় কর্মরত জাপানি সাংবাদিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ
সর্বশেষ খবর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পিটুনি, হাসপাতালে ভারসাম্যহীন যুবকের মৃত্যু
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পিটুনি, হাসপাতালে ভারসাম্যহীন যুবকের মৃত্যু
৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে আবরার ফাহাদ সেতু
৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে আবরার ফাহাদ সেতু
সরকারি খরচে আইনি সেবা পেয়েছেন ১৬ লাখ ৬৩ হাজার মানুষ
সরকারি খরচে আইনি সেবা পেয়েছেন ১৬ লাখ ৬৩ হাজার মানুষ
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর