ফরাসি পণ্য বর্জনের ডাক দিলেন এরদোয়ান

বিদেশ ডেস্ক
২৬ অক্টোবর ২০২০, ১৯:৩৬আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ২৩:১০

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান তুর্কিদের ফরাসি পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন। ইসলামি মৌলবাদের বিরুদ্ধে ফ্রান্সের কঠোর অবস্থান নিয়ে চলমান উত্তেজনার মধ্যে এই আহ্বান জানালেন তুর্কি প্রেসিডেন্ট। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ফরাসি পণ্য বর্জনের ডাক দিলেন এরদোয়ান

টেলিভিশনে প্রচারিত এক ভাষণে ফ্রান্সে মুসলমানরা নিপীড়নের শিকার হলে তাদের সুরক্ষা নিশ্চিত করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান এরদোয়ান।

মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের জেরে এক মুসলিম উগ্রবাদী কর্তৃক একজন ইতিহাসের শিক্ষককে হত্যার পর থেকেই উত্তপ্ত ফ্রান্স। ওই ঘটনার পর অন্তত ৫০টি মসজিদ ও মুসলিম-অধ্যুষিত এলাকায় ভয়াবহ অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশ অব্যাহত রাখার ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার এ ঘোষণায় মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। ইসলামের প্রতি এমন মানসিকতার জন্য ম্যাক্রোঁর মানসিক চিকিৎসা দরকার বলে মন্তব্য করেন এরদোয়ান।

এমন পরিস্থিতিতে মুসলিম দেশগুলোতে ফরাসি পণ্য বর্জনের ডাক দেওয়া হয়। বর্জনের ডাকে সাড়া দিয়ে ইতোমধ্যে কাতার ও কুয়েতের বিভিন্ন মার্কেটের সেলফ থেকে ফরাসি পণ্য সরিয়ে ফেলা হয়েছে। ফরাসি পণ্য বর্জনের দাবিতে টুইটার হ্যাশট্যাগ জনপ্রিয় হয়ে উঠছে সৌদি আরবসহ এ অঞ্চলের অন্যান্য দেশেও। রবিবার এক আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ফরাসি পণ্য বর্জন বন্ধের আহ্বান জানায় ফ্রান্স।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত হরমুজ বন্ধই থাকবে: আইআরজিসি
চীনের সহযোগিতায় যাত্রীবাহী রেলযুগে আমিরাত
২৪ ঘণ্টাতেই ইউ-টার্ন, হরমুজে শুল্কের হুমকি থেকে পিছু হটলেন ট্রাম্প
সর্বশেষ খবর
উদ্বোধনের আগেই দুই কোটি টাকার সেতুতে ফাটল, প্রশ্ন তোলায় স্থানীয়দের হুমকি
উদ্বোধনের আগেই দুই কোটি টাকার সেতুতে ফাটল, প্রশ্ন তোলায় স্থানীয়দের হুমকি
‘বেসামরিক অবকাঠামোয় মার্কিন হামলা যুদ্ধাপরাধ’
‘বেসামরিক অবকাঠামোয় মার্কিন হামলা যুদ্ধাপরাধ’
নকলের অধিকার চাওয়া শিক্ষার্থীরা আর কী কী চাইবে 
নকলের অধিকার চাওয়া শিক্ষার্থীরা আর কী কী চাইবে 
‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
রাস্তা আটকে রাতেও চলছে আন্দোলন
রাস্তা আটকে রাতেও চলছে আন্দোলন