চুক্তির পরও সংঘাতে জড়ালো আর্মেনিয়া-আজারবাইজান

বিদেশ ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২০, ২২:১৫আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ২২:১৬

আর্মেনিয়া ও আজারবাইজান একে অপরের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে। আজারবাইজানের অভিযোগ, সম্প্রতি আর্মেনিয়ার কাছ থেকে ফেরত পাওয়া হাদরুত এলাকায় আর্মেনীয় সেনাদের হামলায় চার আজেরি সেনা নিহত হয়েছে। আর্মেনিয়া পাল্টা অভিযোগ করে বলছে, আজারবাইজানের সামরিক হামলায় তাদের ছয় সেনা আহত হয়েছে।

চুক্তির পরও সংঘাতে জড়ালো আর্মেনিয়া-আজারবাইজান

টানা ছয় সপ্তাহ সংঘর্ষের পর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে চুক্তি হয়েছে। এর ফলে নাগোরনো- কারাবাখের আর্মেনীয় অধ্যুষিত এলাকার নিয়ন্ত্রণ ছাড়তে হয়েছে আর্মেনিয়াকে। এমনকী ১৯৯০ পরবর্তী সময়ে তারা যে ছয়টি জেলা অধিকার করেছিল, সেগুলোও আজারবাইজানকে দিয়ে দিতে হয়েছে। এটি নিজেদের জয় হিসেবে দেখছে আজেরিরা।

আর্মেনিয়ার দাবির প্রতিক্রিয়ায় আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ অভিযোগ করেন, হাদরুত এলাকা আবার দখল করার জন্য আর্মেনিয়ার সেনারা যুদ্ধ শুরু করেছে।

যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের শীর্ষ পর্যায়ের কূটনীতিকদের সঙ্গে বৈঠকের সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হামলা অব্যাহত থাকলে আর্মেনিয়ার সেনাদেরকে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।

আলিয়েভ বলেন, নতুন করে যুদ্ধ শুরু করা আর্মেনিয়ার উচিত হবে না। খুবই সতর্ক থাকা দরকার এবং কোনোরকম সামরিক অভিযানের পরিকল্পনা যেনও তারা না করে। এবার কিন্তু আমরা তাদেরকে একেবারে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেব, এটা কোনও গোপন কথা নয়।

/এএ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে রয়টার্সকে যা বললেন প্রেস সচিব
রাত ১টায় গায়েহলুদ শেষ, সোয়া দুইটায় কনের ঘরে ওপর ভেঙে পড়লো বিশাল ক্রেন
দিল্লিতে পাকিস্তানি মিশনের ব্যারিকেড উচ্ছেদ নিয়ে যা বললো ভারত
সর্বশেষ খবর
ভাঙচুর ছাড়াই পুরোনো বাড়িকে স্মার্ট করার উপায়
ভাঙচুর ছাড়াই পুরোনো বাড়িকে স্মার্ট করার উপায়
পুলিশের সোর্স পরিচয়ে প্রতারণাকারী গ্রেফতার
পুলিশের সোর্স পরিচয়ে প্রতারণাকারী গ্রেফতার
এক্সিলারেট এনার্জির টার্মিনাল চালু, গ্যাস সংকট কমবে?
এক্সিলারেট এনার্জির টার্মিনাল চালু, গ্যাস সংকট কমবে?
বাংলাদেশের বিপক্ষে অ্যান্ডারসনের রেকর্ড ভেঙে স্টার্কের নতুন ইতিহাস
বাংলাদেশের বিপক্ষে অ্যান্ডারসনের রেকর্ড ভেঙে স্টার্কের নতুন ইতিহাস
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী?
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী?