ভারতের এবারের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি বরিস জনসন

বিদেশ ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২০, ২০:৩০ আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ২০:৩০
image

আগামী ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ গ্রহণ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এই আমন্ত্রণকে বিপুল সম্মান আখ্যা দিয়ে তা গ্রহণের কথা নিশ্চিত করেছেন। দিল্লির ওই আয়োজনে জনসন হাজির থাকলে সেটাই হবে গত বছর তার দায়িত্ব নেওয়ার পর প্রথম বড় কোনও দ্বিপাক্ষিক সফর। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

১৯৪৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর ১৯৫০ সালের ২৬ জানুয়ারি কার্যকর হয় ভারতের সংবিধান। দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালন করে থাকে দেশটি। ১৯৯৩ সালে প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতের প্রজাতন্ত্র দিবসে যোগ দেন জন মেজর। তার প্রায় তিন দশকের মাথায় দ্বিতীয় ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে ওই অনুষ্ঠানে যোগ দেবেন বরিস জনসন।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন প্রজাতন্ত্র দিবসের  অনুষ্ঠানে বরিস জনসনের উপস্থিতি নতুন যুগ এবং ভারত-যুক্তরাজ্য সম্পর্কের নতুন পর্যায়ের প্রতীক হয়ে উঠবে।

ভারতের প্রজাতন্ত্র দিবসের আয়োজনে উপস্থিত থাকার আমন্ত্রণ গ্রহণ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এক বিবৃতিতে বলেছেন, ‘আগামী বছর ভারত সফর করতে পেরে আমি চরম আনন্দিত হবো…’। ওই সফরের মধ্য দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার নিজের প্রতিশ্রুত দ্বিপাক্ষিক সম্পর্ক অর্জিত হবে বলেও আশা প্রকাশ করেন বরিস জনসন।

/জেজে/
সম্পর্কিত
জুলাইয়ের ধাক্কা সামলে আগস্টে যুক্তরাজ্যে পোশাক রফতানি বাড়লো
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
যুক্তরাজ্যে আইএলআর নিয়ে মন্ত্রিসভায় দ্বন্দ্ব: অনিশ্চয়তায় হাজারো বাংলাদেশি 
সর্বশেষ খবর
আশুলিয়ায় বিস্ফোরণ: আলামত জব্দেই পুলিশের ছয় দিন শেষ, গ্রেফতার নেই
আশুলিয়ায় বিস্ফোরণ: আলামত জব্দেই পুলিশের ছয় দিন শেষ, গ্রেফতার নেই
টিভিতে আজকের খেলা (২৭ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৭ সেপ্টেম্বর, ২০২৬)
নভেম্বরে মেসিবিহীন আর্জেন্টিনা দলে চমক আসছে!
নভেম্বরে মেসিবিহীন আর্জেন্টিনা দলে চমক আসছে!
কেইনের পেনাল্টি মিস, ইংল্যান্ডকে হারিয়ে যাত্রা শুরু স্পেনের
উয়েফা নেশনস লিগ কেইনের পেনাল্টি মিস, ইংল্যান্ডকে হারিয়ে যাত্রা শুরু স্পেনের
সর্বাধিক পঠিত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?