বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ২৬ সেপ্টেম্বর (শনিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।
এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের; ইরানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প; ট্রাম্প-শির বৈঠকে সহযোগিতার নতুন বার্তা; শেখ হাসিনা ইস্যুতে নিজেদের মধ্যে সমাধান করুক বাংলাদেশ ও ভারত: যুক্তরাষ্ট্র; যুক্তরাষ্ট্রে সম্মানজনক অ্যাওয়ার্ড পাচ্ছেন বাংলাদেশি চিকিৎসক; যুক্তরাজ্যে আইএলআর নিয়ে মন্ত্রিসভায় দ্বন্দ্ব: অনিশ্চয়তায় হাজারো বাংলাদেশি- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।
এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের
বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালি সাত দিনের মধ্যে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পুনরায় উন্মুক্ত করে দেওয়ার প্রস্তাব দিয়েছে ইরান। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাংবাদিকদের এ তথ্য জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে এই পদক্ষেপ বাস্তবায়নে যুক্তরাষ্ট্রকে পূর্বনির্ধারিত শর্ত পূরণ করতে হবে বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রয়োজনীয় শর্ত পূরণ করা হলে আগামী সাত দিনের মধ্যে প্রণালীটি খুলে দিয়ে স্বাভাবিক নৌচলাচল পুনর্বহাল করা সম্ভব। সিদ্ধান্ত এখন পুরোপুরি যুক্তরাষ্ট্রের হাতে।”
ইরানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
ইরানের সাত দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে আবারও বোমা হামলা চালানোর প্রত্যাশার কথা সহযোগীদের জানিয়েছেন তিনি। মার্কিন কর্মকর্তাদের বরাতে শনিবার এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প অবশ্য বড় ধরনের সামরিক অভিযান ফের শুরু করতে অনিচ্ছুক। নতুন করে কী ধরনের ও কতটা পরিসরের হামলা হতে পারে, তা এখনও স্পষ্ট নয়।
ট্রাম্প-শির বৈঠকে সহযোগিতার নতুন বার্তা
প্রশান্ত মহাসাগর পেরিয়ে আরেকবার করমর্দন। বিশ্বের দৃষ্টি আবারও চীন-যুক্তরাষ্ট্রের দিকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফর করেন। ছয় মাসেরও কম সময়ের মধ্যে আবারও মুখোমুখি হলেন দুই রাষ্ট্রপ্রধান। চীন-মার্কিন সম্পর্কের গুরুত্বপূর্ণ সময়ে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক ও মতবিনিময় থেকে উঠে এসেছে নতুন দিকনির্দেশনা। বর্তমান বিশ্বে পরিবর্তনের গতি বেড়েছে। ইতিহাসও নতুন অধ্যায়ে প্রবেশ করছে। এমন পরিস্থিতিতে দুটি বৃহৎ দেশ হিসেবে মানবজাতির উন্নয়ন ও অগ্রগতিতে চীন ও যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ দায়িত্ব বহন করে। ওয়াশিংটন সফরে শি জিনপিং ও প্রেসিডেন্ট ট্রাম্প আন্তরিক ও গভীরভাবে মতবিনিময় করেছেন। নেক বিষয়ে নতুন ঐকমত্যে পৌঁছেছেন। চীন-মার্কিন গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্কের ভিত্তিকে আরও সমৃদ্ধ করেছেন।
শেখ হাসিনা ইস্যুতে নিজেদের মধ্যে সমাধান করুক বাংলাদেশ ও ভারত: যুক্তরাষ্ট্র
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে ঢাকা ও নয়াদিল্লি নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তবে হাসিনার বিষয়ে ওয়াশিংটন এখনও কোনও নির্দিষ্ট অবস্থান নেয়নি বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। ঢাকাভিত্তিক সংবাদমাধ্যম বিডিনিউজ২৪ এ খবর জানিয়েছে। নিউইয়র্কের ফরেন প্রেস সেন্টারে ‘দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা, সমৃদ্ধি ও সার্বভৌমত্ব রক্ষায় মার্কিন নীতি’ শীর্ষক এক অন-রেকর্ড বা অন-ব্যাকগ্রাউন্ড ব্রিফিংয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান তুলে ধরেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী সচিব বেথানি মরিসন। বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার সংবাদকর্মীদের উপস্থিতিতে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্রে সম্মানজনক অ্যাওয়ার্ড পাচ্ছেন বাংলাদেশি চিকিৎসক
বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে অসাধারণ অবদান রাখার জন্য ২০২৬ সালের আমেরিকান কলেজ অব সার্জনস (এসিএস)/ফাইজার সার্জিক্যাল ভলান্টিয়ারিজম অ্যান্ড হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড পাচ্ছেন ছয়জন বিশিষ্ট সার্জন। এদের মধ্যে প্রায় তিন দশক ধরে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চিকিৎসাসেবা দিয়ে আসা ডা. স্টিভেন এম. কেলিও রয়েছেন। পুরস্কারপ্রাপ্ত ছয় সার্জন হলেন- জুয়ান কার্লোস পুয়ানা, স্টিভেন এম রোসার, ইনগ্রিড এম লিজারাগা, ব্রায়ান গ্যাভিট, ফিলিপ জে সু এবং স্টিভেন এম কেলি।
যুক্তরাজ্যে আইএলআর নিয়ে মন্ত্রিসভায় দ্বন্দ্ব: অনিশ্চয়তায় হাজারো বাংলাদেশি
যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা ইনডেফিনিট লিভ টু রিমেইন (আইএলআর) পাওয়ার কঠোর নতুন নিয়ম প্রস্তাবকে কেন্দ্র করে লেবার সরকারের মন্ত্রিসভায় মতবিরোধ দেখা দিয়েছে। লিভারপুলে ক্ষমতাসীন লেবার পার্টির বার্ষিক সম্মেলনের প্রাক্কালে স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের কঠোর অভিবাসন নীতির সরাসরি বিরোধিতা করেছেন কমিউনিটিজ সেক্রেটারি অ্যাঞ্জেলা রেনার। নতুন এই প্রস্তাবে কেয়ার ভিসাসহ নির্দিষ্ট কিছু খাতে স্থায়ী আবাসন পাওয়ার ন্যূনতম সময়সীমা ৫ বছর থেকে বাড়িয়ে সর্বোচ্চ ১৫ বছর করার সুপারিশ করা হয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যে কেয়ার ও বিভিন্ন দক্ষ পেশায় কর্মরত হাজার হাজার বাংলাদেশি কর্মী এবং তাদের পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে সিদ্ধান্তের অপেক্ষায় দিন গুনছেন।
‘ওরা আমাকে মেরে ফেলবে, মা’ ফোনের পরই হোমস্টেতে তরুণীর মৃত্যু, গ্রেফতার যুবক
মদের দোকানে বানরের হানা, এরপর যা হলো...