বিশ্বজুড়ে কবিতায় প্রতিবাদ, ফিলিস্তিনি কবির মৃত্যুদণ্ড স্থগিত

বিদেশ ডেস্ক
১৬ জানুয়ারি ২০১৬, ১৫:৫১আপডেট : ১৬ জানুয়ারি ২০১৬, ১৯:৫২
image

শিল্পের দেশ নেই। জাতীয়তা আর কাঁটাতারের গণ্ডি অতিক্রম করে শিল্প সম্মিলিত করে জগতকে। ক্ষমতাশালীরা তাই বরাবরই ভয় করে শিল্পকে। ভয় করে সৎ নিষ্ঠাবান শিল্পীকে। সে কারণেই কি ফিলিস্তিনি শিল্পী ও কবি আশরাফ ফায়াদের মৃত্যুদণ্ড স্থগিত করলো সৌদি আরবের আদালত?
স্বধর্মত্যাগ ও ধর্ম অবমাননাসহ আরও বেশ কিছু অভিযোগে গত নভেম্বরে আশরাফ ফায়াদের শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় সৌদি আদালত।  তবে বৃহস্পতিবার (১৪ই জানুয়ারি, ২০১৬) ইন্টারন্যাশনাল লিটারেচার ফেস্টিভ্যাল বার্লিন  ৪৪টি দেশে ১২২টি ইভেন্টে আশরাফের কবিতাপাঠের আয়োজন করে। এই কবিতাপাঠের মাধ্যমে তার শিরশ্ছেদের প্রতিবাদ জানানো হয় ও যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সরকারের প্রতি সৌদি আরবের প্রতি চাপ প্রয়োগ করে আশরাফের মৃত্যুদণ্ড রহিত করার আবেদন জানানো হয়। 

কবি ও শিল্পী আশরাফ ফায়াদ

এ ছাড়াও গত ডিসেম্বরে পেন আমেরিকান সেন্টার প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আশরাফের মৃত্যুদণ্ড বাতিল করার জন্য সৌদি সরকারের প্রতি চাপ প্রয়োগ করার অনুরোধ জানিয়ে এক চিঠি পাঠায়। যুক্তরাষ্ট্র সৌদি আরবের মিত্র হওয়ায় এই নির্দেশের ওপর খুব একটা প্রভাব পড়বে বলে আশা রাখেননি সৌদি আরবের কবি ও লেখকরাও। ফলে তার মৃত্যুদণ্ড কার্যকর করার একদিন আগে বিশ্বব্যাপী কবিতাপাঠের আয়োজন করেন আশরাফের সমর্থক কবি, লেখক ও শিল্পীরা। 

শনিবার ( ১৬ জানুয়ারি, ২০১৬) ৩৫ বছর বয়সী এই কবি, শিল্পী ও আর্ট কিউরেটরের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা থাকলেও অবশেষে তার পক্ষের আপিল আমলে এনেছে আদালত। আগামী সপ্তাহে তার আপিল শুনানি হবে বলে জানিয়েছে বিচারকদের এক প্যানেল। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কবি আশরাফ ফায়াদ

 

আশরাফের সমর্থকরা অনেকেই দাবি করেন, অপর এক শিল্পীর সঙ্গে বৈরি সম্পর্ক ও সেই ব্যক্তিগত শত্রুতার জের ধরেই তাকে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে অভিযোগে বলা হয়, ২০০৮ সালে প্রকাশিত তার কবিতার বই ইন্সট্রাকশন উইদিন এর লেখাগুলোতে ইসলামবিরোধী বক্তব্য রয়েছে এবং ওই কবিতাগুলোর মাধ্যমে নাস্তিকতা প্রচার করছেন আশরাফ।

এ ছাড়াও নারীদের সঙ্গে ছবি তোলা ও সেই সব ছবি মোবাইল ফোনে সংরক্ষণ করে রাখায় সৌদি আরবের অ্যান্টি সাইবার আইনভঙ্গের অভিযোগও ওঠে আশরাফের বিরুদ্ধে। আশরাফ জানান, তিনি জেদ্দা ও ভেনিসে আর্ট একজিবিশনের কিউরেটর হিসেবে কাজ করেছেন। সেখানেই তোলা হয়েছে ওই ছবিগুলো। সূত্রঃ ওয়াশিংটন রিপোর্ট, দ্য গার্ডিয়ান

/ইউআর/বিএ/

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম