ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের মৃত্যুদণ্ড চায় বিশ্ব হিন্দু পরিষদ

বিদেশ ডেস্ক
২৮ জানুয়ারি ২০১৬, ১১:৫৪আপডেট : ২৮ জানুয়ারি ২০১৬, ১১:৫৫
image

প্রবীণ তোগাদিয়া অবৈধ পথে ভারতে প্রবেশকারী বাংলাদেশিদের মৃত্যুদণ্ডের বিধান রেখে সে দেশের ‘বিদেশি নাগরিক আইন’ সংশোধনের প্রস্তাব দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। বুধবার এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি প্রবীণ তোগাদিয়া এই দাবি তোলেন। এরইমধ্যে যে বাংলাদেশিরা ভারতে অনুপ্রবেশ করেছে, তাদের ফেরত পাঠানোরও প্রস্তাব দেন তোগাদিয়া। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে খবরটি নিশ্চিত করেছে।
ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, বাংলাদেশ থেকে অবৈধ প্রবেশ ঠেকাতে দ্রুত মৃত্যুদণ্ডের বিধান প্রণয়নের বিষয়ে সিদ্ধান্ত ও কর্মপরিকল্পনা গ্রহণ করার প্রস্তাব করেছেন তোগাদিয়া। পাশাপাশি তিনি বলেছেন, ‘ভারতকে হিন্দুদের জন্য একটি উন্নত, নিরাপদ এবং গ্রহণযোগ্য’ দেশ হিসেবে গড়ে তুলতে অবিলম্বে অনুপ্রবেশকারীদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থাও করতে হবে।
সংবাদ সম্মেলনে তোগাদিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে বলেন,  খুব দ্রুত অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা উচিত। তবে বাংলাদেশ ও পাকিস্তান থেকে কোনো হিন্দু ভারতে প্রবেশ করলে তাদের শরণার্থী হিসেবে স্বীকৃতি দিয়ে যত দ্রুত সম্ভব  ভারতের নাগরিকত্ব দেয়ার প্রস্তাব করেছেন তিনি। সূত্র: ইন্ডিয়া টুডে
/বিএ/

সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের