মেরিল স্ট্রিপের মন্তব্যে আলোচনার ঝড়

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৩৬আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:১৬
image

হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী মেরিল স্ট্রিপের এক মন্তব্যে আলোচনার ঝড় উঠেছে সামাজিক মাধ্যমে। বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি হিসেবে দায়িত্বপ্রাপ্ত স্ট্রিপের এক সাক্ষাৎকারে দেওয়া ওই মন্তব্যের পক্ষে বিপক্ষে তুমুল আলোচনা সৃষ্টি হয় ও নানা আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম আসে।    অভিনেত্রী মেরিল স্ট্রিপ
বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরিদের প্রধান এই অভিনেত্রীকে বিশ্ব চলচ্চিত্র দেখার অভিজ্ঞতা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান, তিনি মধ্যপ্রাচ্য ও আফ্রিকার চলচ্চিত্র দেখেছেন। এ সময় স্ট্রিপ আরও বলেন, ‘আমরা সবাই আফ্রিকা থেকেই এসেছি।’
তার এই মন্তব্যের পক্ষে বিপক্ষে নানা প্রতিক্রিয়া দেখা যায়। বিশেষত যখন দ্বিতীয়বারের মত অস্কার মনোনয়নে বর্ণবাদের অভিযোগ উঠেছে, এমন সময় তার এই মন্তব্য অগ্নিতে ঘৃতাহুতির মত কাজ করে।
একজন সামাজিক মাধ্যমে মেরিলের অভিনীত ‘আউট অব আফ্রিকা’ সিনেমার প্রসঙ্গ তুলে তার মন্তব্যের স্ববিরোধিতার দিকে নজর ফেরান। আবার অনেকে পুরো সাক্ষাৎকার না দেখে কেবল মেরিল স্ট্রিপের ওই মন্তব্যটুকু নিয়ে কথা বলার যথার্থতা নিয়েও প্রশ্ন তোলেন।

তবে এ প্রসঙ্গে মেরিল স্ট্রিপের মুখপাত্রের কাছ থেকে কোনও রকম মন্তব্য পাওয়া যায়নি।সূত্রঃ রয়টার্স

/ইউআর/        

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি