সৌদি আরব যুদ্ধবিরতি নস্যাতের চেষ্টা করছে: সিরিয়া

বিদেশ ডেস্ক
০১ মার্চ ২০১৬, ০৯:২৪আপডেট : ০১ মার্চ ২০১৬, ০৯:২৮

সৌদি আরবের বিরুদ্ধে সিরিয়ার চলমান যুদ্ধবিরতি নস্যাতের চেষ্টার অভিযোগ এনেছে দামেস্ক। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ অভিযোগ করা হয়।

গত শুক্রবার মধ্যরাত থেকে সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর হয়। চলমান যুদ্ধবিরতি নস্যাতের বিষয়ে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সোমবার প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের ‘প্ল্যান বি’ নিয়ে যে মন্তব্য করেছেন তাতে যুদ্ধবিরতি নস্যাতের পরিষ্কার ইঙ্গিত রয়েছে। 

সৌদি আরব যুদ্ধবিরতি নস্যাতের চেষ্টা করছে: সিরিয়া

আদেল আল-জুবায়েরের এ মন্তব্য মূলত সিরিয়া নিয়ে সৌদি সরকারের মনের ভেতরে লুকিয়ে থাকা চিন্তারই প্রতিফলন বলে উল্লেখ করা হয়েছে এ বিবৃতিতে।

বিবৃতিতে বলা হয়, সৌদি মন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য থেকে সিরিয়া বিষয়ে দেশটির ধ্বংসাত্মক ভূমিকা পরিষ্কার হয়ে উঠেছে। সিরিয়ার বিভিন্ন এলাকায় সম্প্রতি একের পর এক পর্যুদস্ত হওয়ার পর হতাশ হয়ে পড়া সন্ত্রাসীদের চাঙ্গা করে তোলার জন্য সৌদি মন্ত্রী এমন মন্তব্য করেছেন।

এর আগে রবিবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেন, যুদ্ধবিরতির বিষয়ে সিরিয়া ও রাশিয়া যদি আন্তরিক না হয় তাহলে রিয়াদ বিকল্প পরিকল্পনা বিবেচনা করবে। সৌদি মন্ত্রীর বক্তব্যের পর রাশিয়া বলেছে, ‘প্ল্যান বি’র কোনও প্রশ্নই ওঠে না।

/এমপি/

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম