পাকিস্তান ছাড়লেন পারভেজ মোশাররফ

বিদেশ ডেস্ক
১৮ মার্চ ২০১৬, ১১:০৭আপডেট : ১৮ মার্চ ২০১৬, ১১:০৭
image

পারভেজ মোশাররফ ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই দুবাইয়ের উদ্দেশে পাকিস্তান ছাড়লেন দেশটির সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফ। শুক্রবার সকালে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করেন তিনি। সাংবাদিকদের পারভেজ মোশাররফ জানান, তিনি চিকিৎসার জন্য দুবাই যাচ্ছেন এবং শিগগিরই দেশে ফিরবেন।
আদালতের সিদ্ধান্তের দোহাই দিয়ে নওয়াজ শরিফ সরকার পারভেজ মোশাররফকে দেশত্যাগ করার অনুমতি দিচ্ছিল না। তবে বুধবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট দেশটির সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য সরকারকে নির্দেশ দেন। সুপ্রিম কোর্টের নির্দেশনায় বলা হয়, এখন আর মামলার শুনানির জন্য অপেক্ষা করতে বাধ্য নন মোশাররফ। তিনি পাকিস্তানের বাইরে যেতে পারবেন।
আর বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলী খান ঘোষণা দেন যে আদালতের নির্দেশ মেনে পারভেজ মোশাররফের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। আর সরকারিভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কয়েক ঘণ্টা পর শুক্রবার দুবাইয়ে যাত্রা করেন সাবেক সেনাশাসক।
শুক্রবার পাকিস্তান ছাড়ার আগে দেশটির সংবাদমাধ্যম ডন নিউজকে মোশাররফ বলেন, ‘আমি একজন কমান্ডো এবং আমি আমার দেশকে ভালোবাসি। কয়েক সপ্তাহ কিংবা মাসের মধ্যেই আমি ফিরে আসব।’
স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলীও জানিয়েছেন, চলমান সব মামলায় বিচারপ্রক্রিয়া মুখোমুখি হওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোশাররফ চার থেকে ছয় সপ্তাহের মধ্যে ফেরত আসবেন বলে কথা দিয়েছেন।

মোশাররফের দল অল পাকিস্তান মুসলিম লিগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. আমজাদ জানান, কেবল চিকিৎসার উদ্দেশেই মোশাররফ দেশ ছেড়েছেন।

উল্লেখ্য, ১৯৯৯ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সেসময়কার প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে অপসারণ করে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তান শাসন করেন মোশাররফ। গত ২০১৩ সাল থেকে নানা ধরনের মামলায় অভিযুক্ত হয়েছেন তিনি। একইবছর ৫ এপ্রিল তার ওপর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়। সূত্র: ডন নিউজ

/এফইউ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম