৫০০ রুপির জন্য নদীতে ঝাঁপ দিলেন বেকার

বিদেশ ডেস্ক
২৮ মার্চ ২০১৬, ১৭:০৫আপডেট : ২৮ মার্চ ২০১৬, ১৭:০৫
image

দেবেশ খানাল হতাশাগ্রস্ত এক বেকার ব্যক্তি বাজিতে মাত্র ৫০০ রুপি জেতার জন্য গুজরাটের সবরমতি নদীতে ঝাঁপ দেন। কিন্তু এ যাত্রায় কোনও রকমে তিনি বেঁচে ফেরেন।
ভারতীয় সংবাদমাধ্যম মুম্বাই মিররকে নেপালি বংশোদ্ভূত দেবেশ খানাল নামক ওই ব্যক্তি বলেন, ‘আমি শহরের হোটেলে ছোটখাট কাজ করতাম, তাতে প্রতিদিন প্রায় ৪০০ রুপির মতো রোজগার হতো। কিন্তু সম্প্রতি আমি নিদারুণ অর্থকষ্টে ভুগছিলাম। তাই আমি বন্ধু সাগর থাপার সঙ্গে দেখা করি। আমি তার কাছে সাহায্য চাই। তিনি আমাকে বললেন, আমি যদি সবরমতি পার হতে পারি, তাহলেই কেবল তিনি আমাকে ৫০০ রুপি দেবেন।’ তিনি জানান, গত এক সপ্তাহ ধরে তিনি বেকার রয়েছেন। তার কাছে খাওয়ার টাকাটাও নাই। দেবেশ আরও বলেন, ‘আমার ছেলে বিজ্ঞানে পড়ছে। তার পড়াশোনার জন্য আমার অর্থের প্রয়োজন। তাই আমি ওই শর্ত গ্রহণ করেছি।’  
মৃত্যুমুখে পতিত ওই ব্যক্তির চিৎকারে নদী তীরের কয়েকজন পাহারাদার ফায়ার ব্রিগেডে খবর দেন। পরে ফায়ার ব্রিগেড কর্মীদের সহায়তায় দেবেশ সে যাত্রায় বেঁচে ফেরেন। দেবেশ পুলিশকে জানান, এলিসব্রিজের দ্বিতীয় পিলারের কাছে গিয়ে তিনি বুঝতে পারেন যে, তিনি আর এগোতে পারছেন না। তখন তিনি চিৎকার করে সাহায্য চান।
পুলিশ জানিয়েছে, দেবেশ বিএসসি তৃতীয় বর্ষ পর্যন্ত পড়াশোনা করেছেন। কিন্তু অর্থকষ্টে তিনি পড়াশোনা শেষ করতে পারেননি। তার বাবা মারা যাওয়ার পর থেকে পুরো সংসারের ভার তার কাঁধে এসে পড়ে। তিনি গির শহরে একটা হোটেলে চুক্তিভিত্তিক কাজ করতেন। কিন্তু সম্প্রতি সেটি বন্ধ হয়ে গেলে দেবেশ বেকার হয়ে পড়েন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, মুম্বাই মিরর।

/এসএ/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম