ব্রাজিলে পর্যটনমন্ত্রীর পদত্যাগ, বিপাকে প্রেসিডেন্ট রোসেফ

বিদেশ ডেস্ক
২৯ মার্চ ২০১৬, ১৯:৪২আপডেট : ২৯ মার্চ ২০১৬, ১৯:৪২
image

ব্রাজিলে পর্যটনমন্ত্রীর পদত্যাগ, বিপাকে প্রেসিডেন্ট রোসেফ ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রোসেফকে চাপে ফেলতে পদত্যাগ করেছেন দেশটির পর্যটনমন্ত্রী হেনরিক এডুয়ার্দো আলভেজ। সোমবার তিনি পদত্যাগের ঘোষণা দেন। দিলমা রোসেফের সঙ্গে জোটে থাকা নিয়ে দেশটির ব্রাজিলিয়ান ডেমোক্রেটিক মুভমেন্ট –পিএমডিবির ভোটের ঠিক আগে তিনি পদত্যাগ করলেন।
পিএমডিবির প্রথম মন্ত্রী হিসেবে সরকার থেকে পদত্যাগ করেন আলভেজ। মঙ্গলবার দিলমা রোসেফের সঙ্গে সরকারি জোটে পিএমডিবি থাকবে কি না তা নিয়ে ভোট হওয়ার কথা রয়েছে। দিলমার বিরুদ্ধে দলটির অভিযোগ, ক্রমবর্ধমান আর্থিক ঘাটতি লুকিয়ে রাখতে তিনি বেশ কিছু প্রতারণার আশ্রয় নিয়েছেন।
ব্রাজিলে সামরিক সরকারের আমলে কারাবন্দি ছিলেন দিলমা রোসেফ। ১৪ মাস আগে দ্বিতীয়বারের মতো তিনি দেশটির প্রেসিডেন্ট হন। ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির সিনিয়র সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর থেকেই তার জনপ্রিয়তায় ধস নামে।
কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার এডুয়ার্দো কুনহা ডিসেম্বরে দিলমা রোসেফের বিরুদ্ধে ইম্পিচমেন্ট প্রস্তাব আনতে রাজি হয়েছেন।  গত সপ্তাহে রোসেফ দাবি করেছিলেন তিনি অন্যায় কিছু করছেন না। তার বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাবকে ( ইম্পিচমেন্ট) ক্যু হিসেবে অভিহিত করেন রোসেফ। মঙ্গলবার পিএমডিবি’র জাতীয় নেতাদের বৈঠকের আগে সোমবার তিনি দলটির সাংসদদের সঙ্গে বৈঠক করেন।

noname

পিএমডিবির বেশ কয়েকজন সংসদ সদস্য জানিয়েছেন, তারা ইতোমধ্যে জোট ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। বার্তা সংস্থা রয়টার্সকে সিনেটর ভালদির রাউপ বলেন, ‘মঙ্গলবার আমরা সরকারের সঙ্গ ত্যাগ করছি’।

রোসেফের ইম্পিচমেন্ট হলে দেশটির প্রেসিডেন্ট হতে পারেন তার বর্তমান সহকারী ও পিএমডিবির প্রধান মাইকেল টেমের। রোসেফের দলের সংসদ সদস্যের মাত্র ৬৯ জন। নিম্নকক্ষে ইম্পিচমেন্ট এড়াতে হলে ৫১৩ জন সদস্যের এক তৃতীয়াংশের সমর্থন পেতে হতে তাকে।

২০০৩ সাল থেকে ব্রাজিলের ক্ষমতায় রয়েছে ওয়ার্কার্স পার্টি। ওই সময় লুলা সিলভা প্রথম সরকার গঠন করেন। সূত্র: বিবিসি।

/এএ/বিএ/

সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী