নাইজারে বোকো হারামের হামলায় ৬ সেনা নিহত

বিদেশ ডেস্ক
৩১ মার্চ ২০১৬, ০৯:১৬আপডেট : ৩১ মার্চ ২০১৬, ০৯:১৬
image

নাইজারের ম্যাপ আফ্রিকার দেশ নাইজারে সশস্ত্র ইসলামপন্থী সংগঠন বোকো হারামের হামলায় দেশটির ৬ সেনা সদস্য নিহত হয়েছেন। নাইজারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি নিশ্চিত করেছে।
নাইজেরিয়া সংলগ্ন সীমান্ত এলাকার দিফা শহরের কাছে বুধবার সকালে ওই হামলা হয়। সে সময় ৬ সেনা সদস্য নিহত হওয়ার পাশাপাশি আরও তিন সেনা সদস্য আহত হন। দুই সপ্তাহ আগে ওই একই এলাকায় একটি সামরিক বহরের ওপর বোকো হারামের হামলা হয়েছিল। সে ঘটনায় এক সেনা সদস্যের মৃত্যু হয়।
বোকো হারাম মূলত নাইজেরিয়াভিত্তিক সশস্ত্র সংগঠন হলেও তাদের মোকাবিলায় বিভিন্ন দেশের নিরাপত্তা বাহিনী কাজ করছে। নাইজারের সেনাবাহিনীও বোকো হারামবিরোধী অভিযান চালিয়ে থাকে।
বোকো হারামের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রতিবেশী দেশগুলোকে একই অবস্থানে নিয়ে আসতে পারায় পশ্চিমা বিশ্বে নাইজারের প্রেসিডেন্ট মাহামাদু ইসোফু বেশ সমাদৃত হয়ে থাকেন। বুধবার, দেশটিতে অনুষ্ঠিত দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনেও ইসোফু পুনর্নির্বাচিত হয়েছেন। শনিবার তার শপথ নেওয়ার কথা রয়েছে। সূত্র: বিবিসি
/এফইউ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম