মন্দিরে নারীর প্রবেশাধিকারের পক্ষে বোম্বে হাইকোর্টের রুল

বিদেশ ডেস্ক
৩১ মার্চ ২০১৬, ১৬:২২আপডেট : ৩১ মার্চ ২০১৬, ১৭:৩৫

ভারতের মন্দিরে নারীর প্রবেশাধিকার নিশ্চিত করতে এক রুল জারি করেছে বোম্বে হাইকোর্ট। বুধবার এই রুলে মন্দিরে নারীর প্রবেশাধিকার সংরক্ষণ করে দেওয়া মহারাষ্ট্র সরকারের নিজস্ব আইন খারিজ করে দেয় আদালত।

প্রধান বিচারপতি ডি এইচ ওয়াগহেলার নেতৃত্বে হাইকোর্টের এক বেঞ্চের জারি করা ওই রুলে বলা হয়, ‘মন্দিরে নারীর প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করার বিষয়ে দায়দায়িত্ব মহারাষ্ট্র সরকারকেই নিতে হবে।’

মন্দিরে নারীর প্রবেশাধিকারের পক্ষে বোম্বে হাইকোর্টের রুল

এ ছাড়াও শুক্রবারের মধ্যে মহারাষ্ট্র হিন্দু প্লেসেস অ্যান্ড পাবলিক ওয়ারশিপ অ্যাক্ট, ১৯৫৬ বাস্তবায়ন করে পুলিশ ও জেলা প্রশাসকদের মাধ্যমে এক সার্কুলার ইস্যু করারও নির্দেশ দেওয়া হয় হাইকোর্ট থেকে।

প্রসঙ্গত, এর আগে বিদ্যা বল(৭০) ও নিলীমা ভারটেক(৬৪) নামের দুই নারী মহারাষ্ট্রের হিন্দু মন্দিরে নারীর জন্য বৈষম্যমূলক ব্যবস্থাকে প্রশ্ন করে এক পিটিশন দায়ের করেন।

হাইকোর্টের বিচারকরা বলেন, যেখানেই নারীদের মন্দিরের ভেতরে ঢুকতে দেওয়া হবে না, সেখানেই নারীরা পুলিশের কাছে অভিযোগ করতে পারবেন, পুলিশকে সেই সব অভিযোগ গ্রহণ করতে হবে।

পিটিশনারদের আইনজীবী অ্যাডভোকেট কল্যাণী তুলাঙ্কার জানান, শিংনাপুর মন্দিরে নারীর প্রবেশাধিকার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। সূত্র দ্য টাইমস অব ইন্ডিয়া

/ইউআর/বিএ/

সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি