গাছের পাতা যেভাবে বাঁচিয়ে দিলো ৩ নাবিককে

বিদেশ ডেস্ক
১০ এপ্রিল ২০১৬, ১১:১০আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ১৩:০১
image

গাছের পাতা দিয়ে ‘হেল্প’ লিখে ৩ নাবিকের উদ্ধার পাম গাছের পাতা দিয়ে সৈকতে ‘হেল্প’ লিখে রেখেছিলেন তিন নাবিক। আর তা দেখেই নির্জন দ্বীপে আটকে পড়া ওই তিন নাবিককে উদ্ধার করে মার্কিন নৌবাহিনী।
প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়া দ্বীপপুঞ্জের ফানাডিক দ্বীপ থেকে বৃহস্পতিবার ওই তিনজন নাবিককে উদ্ধার করা হয়। তারা সোমবার মাইক্রোনেশিয়া থেকে রওনা হবার পর বড় ঢেউয়ের আঘাতে তাদের নৌকাটি ডুবে যায়। এরপর তারা সারারাত ধরে ভেসে ওই দ্বীপে এসে পৌঁছান।
তিন দিন ধরে তারা ফানাডিক দ্বীপে আটকা পড়েছিলেন। তারা উজ্জ্বল বর্ণের একটি পাম গাছের পাতায় ‘হেল্প’ লিখে সৈকতে রেখে দেন।
এদিকে, ওই তিন নাবিক নিখোঁজের খবর জানতে পেরে তল্লাশি শুরু করে মার্কিন নৌবাহিনী। হেলিকপ্টার থেকে ওই ‘হেল্প’ লেখাটি মার্কিন উদ্ধারকারী দলের নজরে পড়লে তারা তাদের উদ্ধার করে। সূত্র: বিবিসি।

/এসএ/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী