‘নিরামিষ খাবার খাওয়া জাতীয়তাবাদবিরোধী’

বিদেশ ডেস্ক
১৫ এপ্রিল ২০১৬, ২২:৪৭আপডেট : ১৫ এপ্রিল ২০১৬, ২২:৫৭

দুনিয়াজুড়ে নিরামিষ খাবার খাওয়া স্বাস্থ্যকর জীবনযাপনের অন্যতম উপায় হিসেবে বিবেচিত। যুক্তরাষ্ট্রে অর্ধকোটির বেশি মানুষ নিরামিষভোজী। নিরামিষভোজীদের টাইপ-২ ডায়াবেটিস এবং করোনারি হৃদরোগের ঝুঁকি কম। তবে ভারতের খ্যাতনামা দলিত লেখক কাঞ্চা ইলাইয়া বলছেন সম্পূর্ণ ভিন্ন কথা। তার মতে, নিরামিষ খাবার খাওয়া জাতীয়তাবাদবিরোধিতার শামিল। বৃহস্পতিবার বিআর আম্বেদকারের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

কাঞ্চা ইলাইয়া বলেন, ‘নিরামিষ খাবার খাওয়া জাতীয়তাবাদবিরোধী। যদি পুরো জাতি নিরামিষভোজীতে পরিণত হয় তাহলে তাদের প্রোটিনের মাত্রা কমে যাবে। আপনি কি জানেন ওয়েস্ট ইন্ডিজ কেন সব খেলায় জিতে? এর কারণ হচ্ছে তারা প্রোটিনসমৃদ্ধ খাবার খায়।

দলিত লেখক কাঞ্চা ইলাইয়া

নিজের বক্তব্যে চীন, কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করেন কাঞ্চা ইলাইয়া। তিনি বলেন, এসব দেশের মানুষ গরুর মাংস, শূকরের মাংস, মাছ ও ব্যাঙের মতো খাবার খায়। কিন্তু খাদ্যাভাসে প্রোটিনের অভাবে ভারতীয়দের তাদের মতো পরিপূর্ণ হতে পারে না।

উল্লেখ্য, ভারতে বহু হিন্দু রয়েছেন যারা নিষ্ঠাবান নিরামিষভোজী। তারা আমিষ খাদ্যকে তাদের ধর্মবিরোধী বলে মনে করেন। তবে বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে, নিরামিষ খাবার অর্থাৎ শাকসবজির ডায়েট অন্যান্য সকল ডায়েটের তুলনায় বেশি কার্যকরী। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির পথ্য বিশেষজ্ঞ এবং পুষ্টি ও পথ্যব্যবস্থাবিষয়ক একাডেমির মুখপাত্র জয় ডুবস্ট। তিনি বলেন, নিরামিষভোজীদের কথা বিবেচনা করলে দেখা যায়, তাঁদের স্বাস্থ্য আমিষভোজীদের তুলনায় খারাপ নয়। নিরামিষভোজীরা পাঁচ রকমের চেয়েও বেশি ফলমূল ও শাকসবজি খেয়ে থাকেন। সূত্র: দ্য হাফিংটন পোস্ট।

/এমপি/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম