পাওয়া গেলো সবচেয়ে পুরনো বোতলবার্তা

বিদেশ ডেস্ক
২০ এপ্রিল ২০১৬, ২১:৫৭আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ২১:৫৭

সবচেয়ে পুরনো বোতলবার্তাবিখ্যাত মেরিন বায়োলজিস্ট একটি বোতলে বার্তা লিখে তা সাগরে ছোড়ে মারেন। বোতল বার্তায় তিনি লিখেছিলেন, যিনি এটা পাবেন তিনি যেনও তার সঙ্গে যোগাযোগ করেন। হয়ত তিনি আশা করেননি খুব দ্রুতই বোতল বার্তা পেয়ে কেউ তার সঙ্গে যোগাযোগ করবেন। বাস্তবে ঘটলোও তাই। বোতলবার্তাটি পেতে সময় লেগেছে ১০৮ বছর। আর গিনেস বিশ্ব রেকর্ড আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, এটাই সবচেয়ে পুরনো বোতলবার্তা পাওয়ার ঘটনা।

১০৮ বছর বোতলবার্তাটি পাওয়া জার্মান নারীকে প্রতিশ্রুত অনুসারে পুরস্কার দিয়েছে। পুরস্কার হিসেবে বিজ্ঞান ইন্সটিটিউশন তাকে এক শিলিং দিয়েছে। ১৯০৬ সালে এক শিলিং অনেক সম্মানজনক পুরস্কার ছিল।

আরও খবর: সন্তানের জন্ম দিলেন লাইফ সাপোর্টে থাকা পোলিশ নারী

জর্জ পার্কার বিডার নামক ওই বিজ্ঞানি ১ হাজার বোতলবার্তা সাগরে ভাসিয়েছিলেন। সাগরের স্রোতের গতিবিধি গবেষণার অংশ হিসেবে তিনি এ কাজ করেন। বেশিরভাগ বোতলবার্তাই স্থানীয় জেলেরা পেয়ে তা ফেরত দিয়ে পুরস্কার নিয়েছিলেন।

জার্মান নারী যে বোতলবার্তা পেয়েছেন তা পার্কার সাগরে ভাসিয়েছিলেন ১৯০৬ সালের ৩০ নভেম্বর। আর ২০১৫ সালে ১০৮ বছর ৪ মাস ও ১৮ দিন পর তা কুড়িয়ে পান এক জার্মান নারী। মেরিয়েন উইঙ্কলার নামক ওই নারী জার্মানির উত্তরে ফ্রিসিয়ান দ্বীপপুঞ্জের একটি আমরুন দ্বীপে ছুটি কাটাচ্ছিলেন। 

আরও পড়ুন: ভারতের চণ্ডিগড়ে ডিসকোকে দেশবিরোধী আখ্যা, নিষিদ্ধ শর্ট স্কার্টস

বোতলটি লেখা ছিল বোতলটি ভেঙে ফেলুন। কিন্তু মেরিয়েন ও তার স্বামী অনেক চেষ্টা করেছিলেন বোতলটি না ভেঙে বার্তাটি বের করার। কিন্তু তা পারেননি। শেষ পর্যন্ত তারা বোতল ভেঙে বার্তাটি বের করেন। বার্তায় একটি পোস্ট কার্ড ছিল। এতে লেখা ছিল তা ডেভনের প্লাইমাউথে অবস্থিত মেরিন বায়োলজিক্যাল অ্যাসেসিয়েশনে ফিরিয়ে দেওয়ার জন্য।

এই অ্যাসোসিয়েশনটি ১৮৮৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সাগর নিয়ে গবেষণার জন্য আন্তর্জাতিকভাবে বেশ খ্যাতি অর্জন করে প্রতিষ্ঠানটি। পার্কারের নাম প্লাইমাউথ এলাকায় বেশ পরিচিত ছিল। ১৯৩৯-৪৫ সাল পর্যন্ত তিনি এ প্রতিষ্ঠানের সভাপতি ছিলেন। ১৯৫৪ সালে ৯১ বছর বয়সে তিনি মারা যান।

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড মেরিয়েনকে সবচেয়ে পুরনো বোতলবার্তা পাওয়া ব্যক্তি হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর আগে সবচেয়ে পুরনো বোতলবার্তা ছিল ৯৯ বছর ৪৩ দিন পুরনো। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এএ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের