আইএস সদস্যদের যৌনদাসী হতে অস্বীকৃতি, দুই শতাধিক নারীর শিরশ্ছেদ!

বিদেশ ডেস্ক
২১ এপ্রিল ২০১৬, ২০:৫১আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ২০:৫১
image

যৌন দাসী হতে রাজি না হওয়ায় আইএস ওই নারীদের হত্যা করে বলে অভিযোগ উঠেছে যৌনদাসী হতে রাজি না হওয়ায় সশস্ত্র সুন্নিপন্থী সংগঠন আইএস (ইসলামিক স্টেট) ইরাকের উত্তরাঞ্চলে আড়াইশো নারীর শিরশ্ছেদ করেছে। লন্ডনভিত্তিক কুর্দি সংবাদমাধ্যম আহলুল বায়েতের খবরে এমন দাবি করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই। তবে ওই নারীদের শিরশ্ছেদের সত্যতা নিশ্চিত করা যায়নি।
পিটিআই-এর প্রতিবেদনে বলা হয়, ওই নারীদের কাউকে কাউকে সুনির্দিষ্ট সময়ের জন্য আইএস সদস্যদের বিয়ে করার আদেশ দেওয়া হয়েছিল। সেই আদেশ প্রত্যাখ্যান করায় হত্যাকাণ্ডের শিকার হন ওই নারীরা। আবার ইরাকের মসুল শহরের কোনও কোনও নারী যৌনদাসী হতে রাজি না হওয়ায় পরিবারের সদস্যসহ তাদের হত্যা করা হয়েছে। 
আরও পড়ুন: উন্নত বিশ্বের দেশগুলোতেও ভালো নেই আদিবাসীরা
কুর্দিশ ডেমোক্র্যাটিক পার্টির মুখপাত্র মামুজিনি বলেন, ‘আইএস মসুল শহরের দখল নেওয়ার পর থেকে নারীদের বাছাই করে সংগঠনের যোদ্ধাদের বিয়ে করার জন্য তাদের বাধ্য করা হয়। ওই বিয়েকে সাময়িক সময়ের বিয়ে বলে উল্লেখ করা হয়ে থাকে। যেসব নারী ওই বিয়েতে রাজি না হন তাদেরই নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হয়। কেবল এ কারণে এ পর্যন্ত অন্তত আড়াইশো নারীকে হত্যা করেছে আইএস।’
আইএস সদস্যরা টহল দিচ্ছেন
প্যাট্রিওটিক ইউনিয়ন অব কুর্দিস্তান পার্টির সদস্য ঘায়াস সুরচি অভিযোগ করেন, ‘আইএস নিয়ন্ত্রিত এলাকাগুলোতে মানবাধিকার পরিস্থিতির চরম লঙ্ঘন চলছে। সেইসব এলাকায় নারীদের পণ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। তারা নিজেদের পছন্দমতো স্বামী বেছে নিতে পারছেন না।’

আরও পড়ুন: সৌদি-যুক্তরাষ্ট্র সম্পর্কের টানাপোড়েন: যেন এক ‘অসফল বিয়ে’র ফলাফল

গত আগস্টে মসুলে আইএস সদস্যদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনে রাজি না হওয়ায় ১৯ জন নারীকে হত্যা করা হয়। এর পর এমন আরও বেশ কয়েকটি ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, পিটিআই

/এফইউ/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের