বোমা ও গোলাবারুদে এক বছরেই ৩৩,০০০ বেসামরিক মানুষ নিহত

বিদেশ ডেস্ক
২৭ এপ্রিল ২০১৬, ১৭:০৬আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ১৭:০৬
image

বিমান হামলায় বিধ্বস্ত ইয়েমেনের সানা বিশ্বজুড়ে বোমা ও গোলাবারুদ দিয়ে চালানো হামলায় বেসামরিক মানুষ হতাহত হওয়ার ঘটনা উল্লেখযোগ্য হারে বাড়ছে। কেবল গত বছর ২০১৫ সালেই বিশ্বজুড়ে বোমা ও গোলাবারুদ দিয়ে চালানো হামলায় ৩৩ হাজারেরও বেশি বেসামরিক নিহত হয়েছেন। এ সংখ্যা ৫ বছর আগে এ ধরনের হামলায় হতাহতের সংখ্যার চেয়ে অন্তত ৫০ শতাংশ বেশি। এছাড়া গত বছর বোমা ও গোলাবারুদ দিয়ে চালানো হামলায় প্রতিদিন গড়ে ৩০ জন বেসামরিক প্রাণ হারিয়েছেন।
২০১৫ সালে সবচেয়ে বেশি বোমা ও গোলাবারুদ ব্যবহার করেছে ইয়েমেনে অভিযানে থাকা সৌদি নেতৃত্বাধীন জোট। কেবল বোমা ও গোলাবারুদের ব্যবহারই নয়, আত্মঘাতী হামলায়ও বেসামরিক হতাহতের সংখ্যা বেড়ে চলেছে। ২০১১ সালে আত্মঘাতী হামলায় হতাহত বেসামরিকের সংখ্যার চেয়ে ২০১৫ সালে একই ধরনের হামলায় হতাহতের সংখ্যা ৭৮ শতাংশ বেশি। দাতব্য সংস্থা ‘অ্যাকশন অন আর্মড ভায়োলেন্স’ (এওএভি) এর এক জরিপের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এসব তথ্য জানিয়েছে।
আরও পড়ুন: নারীর প্রতি বৈষম্য প্রতিরোধে নারী সাধুর অভিনব প্রতিবাদ
বিমান থেকে ফেলা বোমা, মর্টার শেল, আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) এবং গোলাবারুদের হামলায় নিহতদেরই মূলত এ জরিপের আওতায় রাখা হয়েছে।
আঙ্কারার বোমা হামলায় নিহতদের শ্রদ্ধা জানাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট
প্রতিবেদনে বলা হয়, গত বছর বোমা ও গোলাবারুদ ব্যবহার করে চালানো হামলায় প্রায় ৪৪ হাজার মানুষ নিহত হয়েছেন যার ৭৬ শতাংশই বেসামরিক নাগরিক। গত বছর এ ধরনের ২ হাজারটি হামলা হয়েছে। ওই বছর সিরিয়া, ইয়েমেন, ইরাক, নাইজেরিয়া ও আফগানিস্তানে বিধ্বংসী অস্ত্রের হামলায় সর্বোচ্চ সংখ্যক বেসামরিক হতাহত হয়েছেন। গত বছর এ ধরনের হামলায় কেবল সিরিয়াতেই প্রায় ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: হামলার কবলে আইএসের নগদ টাকার ভাণ্ডার, ৮০০ মিলিয়ন ডলার ধ্বংস

প্রতিবেদনে বলা হয়, বোমা ও গোলাবারুদ ব্যবহার করে চালানো হামলায় কেবল গত বছর (২০১৫ সালে) হতাহতের সংখ্যা তুরস্কে ৭,৬৮২ শতাংশ এবং ইয়েমেনে ১,২০৪ শতাংশ বেড়েছে। এ দুটি দেশের পাশাপাশি আরও বেশ কয়েকটি দেশে হতাহতের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। আগের বছরের চেয়ে ২০১৫ সালে এ ধরনের হামলায় হতাহতের সংখ্যা মিসরে ১৪২ শতাংশ, লিবিয়ায় ৮৫ শতাংশ, সিরিয়ায় ৩৯ শতাংশ এবং নাইজেরিয়ায় ২২ শতাংশ বেড়েছে।

কাবুলে বোমা হামলার এলাকায় পাহারা দিচ্ছেন এক পুলিশ সদস্য
২০১৫ সালে বোমা ও গোলাবারুদ ব্যবহারের কারণে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে সিরিয়া, ইরাক, নাইজেরিয়া ও আফগানিস্তানে। কেবল সিরিয়াতেই ৯ হাজার মানুষের প্রাণহানি হয়েছে। তবে ২০১৫ সালে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে সৌদি নেতৃত্বাধীন জোট সবচেয়ে বেশি পরিমাণ বোমা ও গোলাবারুদ ব্যবহার করেছে। এরপরেই রয়েছে সিরিয়া এবং সশস্ত্র সুন্নিপন্থী সংগঠন আইএসের নাম। 

আরও পড়ুন: সিনেমা দেখতে গিয়েও শুনতে হবে মোদির ‘গুণ-কীর্তন’!

প্রতিবেদন অনুযায়ী, আত্মঘাতী হামলায় বেসামরিক হতাহতের সংখ্যাও ক্রমাগত বাড়ছে। গত বছর বিশ্বজুড়ে আত্মঘাতী হামলায় ৯ হাজার ২শ ৫ জন বেসামরিক হতাহত হয়েছেন। এ সংখ্যা ২০১৪ সালের চেয়ে ৬৮ শতাংশ বেশি। অবশ্য হতাহতের সংখ্যা বাড়লেও ২০১৪ সাল ও ২০১৫ সালে আত্মঘাতী হামলার সংখ্যা একই- ২৫৩টি। ২০১৫ সালে ২১টি দেশে আত্মঘাতী হামলা সংঘটিত হয়েছে যা সংখ্যার দিক দিয়ে রেকর্ড পরিমাণ। দেশগুলো হলো- নাইজেরিয়া, ইরাক, আফগানিস্তান, তুরস্ক, সিরিয়া, ইয়েমেন, শাদ, ক্যামেরুন, পাকিস্তান, লেবানন, কুয়েত, ফ্রান্স, সৌদি আরব, সোমালিয়া, লিবিয়া, মিসর, চীন, ভারত, বাংলাদেশ, মালি ও তিউনিসিয়া। এ বছরই আত্মঘাতী হামলার তালিকায় অন্তর্ভূক্ত হয়েছে এমন একটি দেশ হলো ফ্রান্স। সূত্র: দ্য গার্ডিয়ান

/এফইউ/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী