নারীর প্রতি বৈষম্য প্রতিরোধে নারী সাধুর অভিনব প্রতিবাদ

বিদেশ ডেস্ক
২৭ এপ্রিল ২০১৬, ১৫:২৩আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ১৫:৪০

ভারতে নারীর প্রতি বৈষম্য প্রতিরোধে এক অভিনব প্রতিরোধ কর্মসূচি পালন করেছেন পারি দেশটির এক ধর্মীয় গোষ্ঠীর নারী নেতা। পবিত্র জলে স্নানের অধিকার থেকে নারীকে বঞ্চিত করার প্রতিবাদে এই কর্মসূচি পালন করেন পারি আখারা নামের ধর্মীয় সংগঠনের নারী সাধু ত্রিকাল ভাওয়ানতাভ।

সম্প্রতি ভারতের একটি আদালতের রায়ে মন্দিরে নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকা প্রাচীন প্রথা তুলে দেন। আদালত জানিয়েছেন, মন্দিরে প্রবেশ নারীদের মৌলিক অধিকার।

এই প্রেক্ষাপটেই মঙ্গলবার মধ্যপ্রদেশের উজ্জয়ন শহরে ভারতের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব কুম্ভ মেলায় একটি কবর খুঁড়ে তাতে বসে নারীর প্রতি বৈষম্যমূলক রীতিনীতির প্রতিবাদ জানান ত্রিকাল সাধু। পবিত্র গঙ্গাজলে ‘শাহী স্নান’ উৎসবে নারীর অংশগ্রহণ নিষিদ্ধ করার বিরুদ্ধে এই প্রতিবাদ করেন তিনি।

কবরের মত গভীর গর্তে ধ্যানে বসলে ভক্তরা পারি আখারার ত্রিকাল সাধুকে ফুল ছিটিয়ে সমর্থন ও ভক্তি জানায়। তবে স্থানীয় পুলিশের হস্তক্ষেপে এই প্রতিবাদ ব্যাহত হয়।

ত্রিকালের ওপর ফুল ছিটিয়ে দিচ্ছেন ভক্তরা

উল্লেখ্য, ভারতের অনেক ধর্মীয় গোষ্ঠীর (আখারা) একটি পারি আখারা। এই গোষ্ঠীর নেতা ত্রিকাল ভবন্তকে অন্য অনেক গোষ্ঠীই স্বীকার করে না, কেননা এই গোষ্ঠীর প্রধান ধর্মীয় নেতা একজন নারী। ত্রিকাল ভবন্ত এই গোষ্ঠী প্রতিষ্ঠা করেন ২০০০ সালে। বলা হয়ে থাকে, পারি আখারাই একমাত্র নারীপ্রধান ধর্মীয় গোষ্ঠী।

পুলিশের হস্তক্ষেপে ব্যহত হয় এই প্রতিবাদ কর্মসূচি

মঙ্গলবার ঘটনাস্থল থেকে এএফপি একজন ফটোগ্রাফার জানান, গঙ্গী নদীতে শাহী স্নানে পুরুষরা যে সুবিধা পান, নারী সাধুরা একই সুবিধার দাবি জানিয়েছেন। হিন্দুস্তান টাইমসকে ওই ফটোগ্রাফার বলেন, ‘একজন পুরুষ যেটা করতে পারেন, একজন নারীও তা করতে পারবেন বলে দাবি করা হয়েছে।’

নারী নেত্রী ভবন্ত বলেন, ‘আমরা কখনোই প্রশাসনকে বলিনি যে আমাদের স্বীকৃতি দিতে হবে। আমরা কেবল কিছু সুবিধা চেয়েছি।’

প্রসঙ্গত, উজ্জয়ন শহরে হিন্দুধর্মের কুম্ভমেলা উৎসব প্রতি ১২ বছরে একবার অনুষ্ঠিত হয়। যদিও ভারতের অন্য শহরগুলো প্রতি তিন বছরে একবার এ উৎসব হয়। সূত্র: বিবিসি, হিন্দুস্থান টাইমস

/ইউআর/বিএ/ 

সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের