হামলাকারী আইএস সদস্যদের ছবি প্রকাশ সাইট ইন্টেলিজেন্সের

বিদেশ ডেস্ক
০২ জুলাই ২০১৬, ২২:৫২আপডেট : ০২ জুলাই ২০১৬, ২৩:২৮
image

হামলাকারী আইএস সদস্যদের ছবি প্রকাশ সাইট ইন্টেলিজেন্সের
রাজধানী ঢাকার গুলশানে হোলি আর্টিজান রেস্টুরেন্টে হামলায় অংশগ্রহণকারী মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর ৫ সদস্যের ছবি প্রকাশ করেছে সাইট ইন্টেলিজেন্স। শনিবার সাইট ইন্টেলিজেন্সের প্রধান রিটা কাৎজ টুইটারে এক পোস্টে হামলাকারীদের ছবি প্রকাশ করেন।

হামলাকারী আইএস সদস্যদের ছবি প্রকাশ সাইট ইন্টেলিজেন্সের

টুইটে আইএস-এর বরাত দিয়ে সাইট ইন্টেলিজেন্স জানায়, আইএসের হামলায় ২২ জন ‘ক্রসেডর’ ও ২ জন পুলিশ নিহত হয়েছেন। এর আগে সাইট জানিয়েছিল আইএস দাবি করেছে, হামলায় ২৪ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন।

হামলাকারী আইএস সদস্যদের ছবি প্রকাশ সাইট ইন্টেলিজেন্সের

সাইটের টুইটে ৫ জনের ছবি প্রকাশ করা হয়েছে। হামলাকারীদের পরিচয় সম্পর্কেও কিছু টুইটে বলা হয়নি। ছবিতে দেখা যায়, আইএসের কালো পোশাক পরে, পেছনে আইএসের পতাকা ও হাতে বন্দুক নিয়ে হামলাকারীরা হাসিমুখে দাঁড়িয়ে আছে।

হামলাকারী আইএস সদস্যদের ছবি প্রকাশ সাইট ইন্টেলিজেন্সের

উল্লেখ্য, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের রেস্টুরেন্ট  ‘হলি আর্টিজান বেকারি’তে প্রথম হামলা চালায় সন্ত্রাসীরা। গুলি করতে করতে ভেতরে ঢুকে রেস্টুরেন্টে থাকা লোকদের জিম্মি করে ফেলে তারা। খবর পেয়ে গুলশানসহ আশেপাশের থানাগুলো থেকে পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে। গিয়েই তারা রেস্টুরেন্ট কম্পাউন্ডে ঢুকে পড়ে। সন্ত্রাসীরা অত্যাধুনিক অস্ত্র ও বিস্ফোরক দিয়ে পাল্টা আক্রমণ করলে পুলিশ সদস্যদের অনেকেই হতাহত হন। পিছু হটতে বাধ্য হন পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

হামলাকারী আইএস সদস্যদের ছবি প্রকাশ সাইট ইন্টেলিজেন্সের

এরপর শনিবার সকাল সাতটা চল্লিশে শুরু হয় ‘অপারেশন থান্ডারবোল্ট’। ১২-১৩ মিনিটের মধ্যে সন্ত্রাসীদের নির্মূল করা হয়। সাড়ে আটটায় অপারেশন সমাপ্ত করা হয়।

হামলাকারী আইএস সদস্যদের ছবি প্রকাশ সাইট ইন্টেলিজেন্সের

অভিযানে ৩ জন বিদেশি যার মধ্যে ১ জন জাপানি এবং ২ জন শ্রীলঙ্কার নাগরিকসহ মোট ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। আর  অভিযানের পর তল্লাশি শেষে আরও ২০ জন বিদেশির মরদেহ উদ্ধার করা হয়। অভিযানে ৬ সন্ত্রাসীর সবাই নিহত হন। 

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম