অস্ট্রেলিয়ায় পাঞ্জাবি-টুপি পরে গির্জায় ঢুকে ইসলামবিরোধী স্লোগান

বিদেশ ডেস্ক
১৫ আগস্ট ২০১৬, ১২:৫৮আপডেট : ১৫ আগস্ট ২০১৬, ১২:৫৮

অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের একটি গির্জায় কয়েকজন ডানপন্থী ইসলামবিদ্বেষী ঢুকে পড়ে একটি শেষকৃত্যানুষ্ঠানকে বাধাগ্রস্ত করেছে। বিক্ষোভকারীদের পরনে ছিল মুসলমানদের ধর্মীয় পোশাক, কণ্ঠে ছিল ইসলামবিরোধী স্লোগান। নিউ সাউথ ওয়েলস প্রদেশের গসফোর্ড অ্যাংলিকান চার্চে ঢুকে বিক্ষোভকারীরা একটি লাউড স্পিকার নিয়ে তাতে মুসলমানদের নামাজকে ব্যঙ্গ করে।

পার্টি ফর ফ্রিডম নামে বিক্ষোভকারীদের এই দলটি পরে সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের এই বিক্ষোভের ছবি ও ভিডিও পোস্ট করে এবং দাবি করে, গির্জাটি ইসলামিক নেতা এবং বহু-সংস্কৃতির প্রতি সহানুভূতিশীল হওয়ায় তারা এই প্রতিবাদ জানিয়েছে।

সিনেটর পলিন হ্যানসনের অভিবাসনবিরোধী ওয়ান নেশন পার্টির সঙ্গে এই সংগঠনটির যোগাযোগ রয়েছে। ওয়ান নেশন পার্টি গত নির্বাচনে অস্ট্রেলিয়ার সিনেটে চারটি আসনে জিতেছে।

অবশ্য এই ঘটনা ঘটার প্রায় চব্বিশ ঘণ্টারও বেশি সময় পর ওয়ান নেশন পার্টি একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, পার্টি ফর ফ্রিডমের সঙ্গে তাদের কোনও সংশ্লিষ্টতা নেই।

পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। গির্জা কর্তৃপক্ষ এটিকে ‘বর্ণবাদী আচরণ’ হিসেবে অভিহিত করেছে। সূত্র: বিবিসি বাংলা।

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম