চরম দারিদ্র্য সীমার নিচে বাস করছে সাড়ে ৩৮ কোটি শিশু

বিদেশ ডেস্ক
০৪ অক্টোবর ২০১৬, ১১:০৭আপডেট : ০৪ অক্টোবর ২০১৬, ১১:০৭

চরম দারিদ্র্য সীমার নিচে বাস করছে সাড়ে ৩৮ কোটি শিশু বিশ্বব্যাংক ও জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, উন্নয়নশীল দেশগুলোর শিশুদের এক পঞ্চমাংশ চরম দারিদ্র্য সীমার নীচে বাস করছে।  সংখ্যার হিসেবে চরম দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী শিশুর সংখ্যা প্রায় সাড়ে ৩৮ কোটি। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

যে সব বাড়ির দৈনিক আয় ১ দশমিক ৯ ডলার বা কম, সে সব বাড়িতে বেড়ে ওঠা শিশুদের চরম দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী হিসেবে গণ্য করা হয়েছে।

চরম দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী শিশুদের অর্ধেক সাব-সাহার আফ্রিকা অঞ্চলের এবং এক তৃতীয়াংশ দক্ষিণ এশিয়া অঞ্চলের।

ইউনিসেফের অ্যান্থনি লেক এক বিবৃতিতে বলেন, শিশুরা যে শুধু চরম দারিদ্র্য সীমার নিচে বাস করছে তা নয়, দারিদ্র্যতা প্রায় সব শিশুকে ধ্বংস করে দিচ্ছে। এসব শিশু খারাপের চেয়েও খারাপতর অবস্থায় আছে কারণ এর ফলে তাদের শরীর ও মনের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।

প্রসঙ্গত, ২০৩০ সালের মধ্যে চরম দারিদ্র্যতা হ্রাসের লক্ষ্য নির্ধারণ করেছে জাতিসংঘ। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম