২০১৬ সালে দায়িত্ব পালনকালে ৯৩ সাংবাদিক নিহত হয়েছেন: আইএফজে

বিদেশ ডেস্ক
৩১ ডিসেম্বর ২০১৬, ১৬:৫৮আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৬, ১৭:৩০

২০১৬ সালে দায়িত্ব পালনকালে ৯৩ সাংবাদিক নিহত হয়েছেন: আইএফজে ২০১৬ সালে বিশ্বজুড়ে দায়িত্ব পালনের সময় ৯৩ জন সাংবাদিক ও সংবাদকর্মী নিহত হয়েছেন। সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে) শুক্রবার এই তথ্য জানিয়েছে। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বিষয়টি জানা গেছে।

আইএফজে জানিয়েছে, নিহত সাংবাদিকরা হত্যার উদ্দেশ্যে হামলা, বোমা বিস্ফোরণ বা ক্রসফায়ারে মৃত্যু বরণ করেছেন। কলম্বিয়া ও রাশিয়ায় বিমান দুর্ঘটনায় আরও ২৯ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন।

আইএফজে জানিয়েছে,২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে সাংবাদিকদের নিহতের সংখ্যা কমেছে। গত বছর সাংবাদিক নিহতের সংখ্যা ১১২ জন। সংস্থাটি সাংবাদিকদের হত্যায় দায়মুক্তির বিষয়ে সতর্ক করেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুসারে, সবচেয়ে বেশি সাংবাদিক নিহত হয়েছেন মধ্যপ্রাচ্যে। এ বছর অঞ্চলটিতে ৩০ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ২৮, লাতিন আমেরিকায় ২৪, আফ্রিকায় ৮ এবং ইউরোপে ৩ জন সাংবাদিক নিহত হয়েছেন।

আইএফজি জানিয়েছে, এ বছর অনেক সাংবাদিককে গুম করা হয়েছে।

এদিকে, নিউ ইয়র্কভিত্তিক সাংবাদিকদের সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) জানিয়েছে ২০১৬ সালে দায়িত্ব পালনের সময় ৫০ জন সাংবাদিক নিহত হয়েছেন। এছাড়া আরও ২৮ সাংবাদিকের মৃত্যু হয়েছে এ বছর, যাদের মৃত‌্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি সংস্থাটি।

সিপিজে জানিয়েছে, ২০১৫ সালের তুলনায় এবার সাংবাদিক নিহতের সংখ্যা কমেছে।এ বছর সিরিয়ায় সবচেয়ে বেশি সাংবাদিক নিহত হয়েছেন। দেশটিতে সাংবাদিক নিহতের সংখ্যা ১৪ জন। এছাড়া ইরাক ও ইয়েমেনে ৬ জন, আফগানিস্তানে ৪ জন, সোমালিয়া ও লিবিয়ায় ৩ সাংবাদিক নিহত হয়েছেন। ২ জন করে সাংবাদিক নিহত হয়েছেন পাকিস্তান, ভারত, মেক্সিকো ও তুরস্কে। আর গিনি, ইউক্রেইন, মিয়ানমার ও ব্রাজিলে ১ জন করে সাংবাদিক নিহত হয়েছেন। এছাড়া ইরাক ও সিরিয়ার দুই সংবাদকর্মীও দায়িত্ব পালনের সময় নিহত হয়েছেন।সূত্র: আল-জাজিরা।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম