তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে চলছে: জনমত জরিপ

বিদেশ ডেস্ক
০৭ জানুয়ারি ২০১৭, ১২:৪১আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ১৮:৩৮
image

এখন পর্যন্ত অন্তত ২০০০ পারমাণবিক বোমার পরীক্ষা হয়েছে পশ্চিমা দেশগুলোতে চালানো এক জনমত জরিপে দেখা যায়, অংশগ্রহণকারীদের বেশিরভাগই মনে করেন, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে চলছে এবং ২০১৭ সালে ইউরোপে আরও জঙ্গি হামলা চালানো হবে।

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ইউগভ পরিচালিত ওই জনমত জরিপে অংশ নিয়েছেন নয়টি দেশের নয় হাজার মানুষ।  

ওই জনমত জরিপে দেখা যায়, ‘বিশ্বব্যাপী সংঘর্ষে’ মানুষ তাদের ভবিষ্যত সম্পর্কে উদ্বিগ্ন। সিরিয়ার গৃহযুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর বিরুদ্ধে লড়াইয়ে বিভিন্ন গোষ্ঠীকে সহায়তা করছে বিভিন্ন বিশ্বশক্তি। মার্কিন জনগণ বিশ্বযুদ্ধে আশঙ্কা করছেন। অপরদিকে, ফরাসি, জার্মান ও ব্রিটিশ জনগণ হতাশ।

জরিপে অংশগ্রহণকারী মার্কিন নাগরিকদের ৬৪ শতাংশ জানিয়েছেন, তারা এক ভয়াবহ যুদ্ধে মুখোমুখি হতে চলেছেন বলে মনে করেন। যেখানে মাত্র ১৫ শতাংশ মনে করেন যে, বিশ্ব শান্তির দিকে এগোচ্ছে। তবে ব্রিটিশরা এর থেকে কিছুটা আশাবাদী। তাদের ১৯ শতাংশ মনে করেন, শান্তি প্রতিষ্ঠা সম্ভব। অপরদিকে, ৬১ শতাংশ যুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছেন।

তবে সেই তুলনায় নর্ডিক দেশ সুইডেন, ফিনল্যান্ড এবং নরওয়ের অংশগ্রহণকারীরা অনেক বেশি আশাবাদী শান্তি প্রতিষ্ঠার বিষয়ে। এসব দেশের ৩৯ শতাংশই মনে করেন বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা সম্ভব। অপরদিকে, ৪৫ শতাংশের ধারণা যুদ্ধ অবশ্যম্ভাবী।

ইউগভ-এর রাজনৈতিক ও সামাজিক গবেষণা বিষয়ক পরিচালক অ্যান্থনি ওয়েলস বলেন, ‘দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের ভয়টা সবচেয়ে বেশি। তবে তার কারণ ভিন্ন। মার্কিনিরা ট্রাম্প ক্ষমতাসীন হওয়ার পর যুদ্ধের সম্ভাবনা বেড়েছে বলে মনে করেন। আবার ফ্রান্সে যুদ্ধের সম্ভাবনা বাড়ার ক্ষেত্রে জঙ্গিবাদের হুমকিই প্রধান কারণ বলে আমার ধারণা।’

জরিপে জানা যায়, ফিনল্যান্ড ছাড়া বাকি সব দেশের জনগণের বেশিরভাগ অংশগ্রহণকারীই মনে করেন চলতি বছর ইউরোপে ভয়াবহ জঙ্গি হামলা চালানো হবে। ৮১ শতাংশ ফরাসিই ২০১৭ সালে জঙ্গি হামলার মুখোমুখি হবেন বলে মনে করছেন।

ওই জনমত জরিপে আরও উঠে আসে যে, যুক্তরাষ্ট্র ও ইউরোপের জনগণ প্রধান হুমকি বলে মনে করে রাশিয়াকে। জরিপে অংশগ্রহণকারীদের ৫৯ শতাংশ মার্কিনির বিপরীতে ৭১ শতাংশ ব্রিটিশ রাশিয়াকে প্রধান হুমকি বলে মনে করেন।

সূত্র: দ্য ইনডিপেন্ডেন্ট।

/এসএ/ 

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম