নববর্ষ উদযাপন করতে গিয়ে সিডনিতে সি-প্লেন দুর্ঘটনায় নিহত ৬

বিদেশ ডেস্ক
৩১ ডিসেম্বর ২০১৭, ১৯:৫৩আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৭, ২০:০৮

অস্ট্রেলিয়ার সিডনিতে নববর্ষ উদযাপন করতে গিয়ে একটি সি-প্লেন দুর্ঘটনায় ৬ ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার দুর্ঘটনায় পড়ে নৌবিমানটি সিডনি নদীতে পতিত হয়। সি-প্লেনটিতে করে ইংরেজি নববর্ষ উদযাপনের অংশ হিসেবে উপর থেকে সৌন্দর্য্য উপভোগের জন্য বের হয়েছিলেন ৫ আরোহীরা।

সিডনি হারবার

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, দুর্ঘটনার কারণ সম্পর্কে পুলিশ এখনও কিছু জানে না। তারা নিহতদের পরিচয়ও শনাক্ত করতে পারেনি।

অস্ট্রেলিয়ার কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, নিহতদের মধ্যে চারজন ব্রিটিশ নাগরিক। তবে পুলিশ বিষয়টি নিশ্চিত করতে পারেনি। অপরজন বিমানের পাইলট।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা সিডনির স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।

বিমানটি পরিচালনা করছিল সিডনি সি-প্লেন কোম্পানি। শহরটির বড় পর্যটন সংস্থা এটি। এদের বিমানে অনেক বিখ্যাত তারকা সৌন্দর্য্য উপভোগ করেছেন। তাদের মধ্যে রয়েছেন পপ তারকা এড শেরান, স্যাম স্মিথ, টেক মোঘল বিল গেটস, কৌতুক অভিনেতা জেরি সেইনফিল্ড ও অভিনেতা কিউবা গুডিং জুনিয়র।

পুলিশ জানায়, সি-প্লেনটি সিডনির উত্তরে অবস্থিত একটি রেস্তোরাঁ থেকে পাঁচ আরোহীকে নিয়ে ফিরছিল। গন্তব্য ছিল শহরটির পূর্ব দিকে অবস্থিত রোজ বে। দুর্ঘটনার পর তা দ্রুত পানিতে তলিয়ে যায়।

সিডনি হারবারের নববর্ষ উৎসবকে ঘিরে ৩১ ডিসেম্বর বছরের সবচেয়ে বেশি ভিড় হয়। অনেকেই সি-প্লেন ও নৌকায় দূর থেকে উৎসব দেখতে পছন্দ করেন।

/এএ/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম