শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সব পক্ষের প্রতি জাতিসংঘের আহ্বান

বিদেশ ডেস্ক
২৭ ডিসেম্বর ২০১৮, ১৪:৪১আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ১৯:২০

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বুধবার জাতিসংঘ মহাসচিব অ্যান্থোনিও গুতেরেস এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি জাতিসংঘের অব্যাহত প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন মহাসচিব।

শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সব পক্ষের প্রতি জাতিসংঘের আহ্বান

মহাসচিবের পক্ষে দেওয়া বিবৃতিতে মুখপাত্র স্টেফানে দুজারিক বলেন, সংখ্যালঘু ও নারীসহ বাংলাদেশের সব নাগরিক যেন নিরাপদ ও আত্মবিশ্বাসের সঙ্গে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। সিভিল সোসাইটি ও নির্বাচনের পর্যবেক্ষকদের তাদের ভূমিকা রাখার জন্য পূর্ণ সহযোগিতা পাওয়া উচিত।

দুজারিক বলেন, এ উপলক্ষে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি নির্বাচনের আগে, চলাকালীন ও পরে সহিংসতামুক্ত, ভীতিমুক্ত ও বলপ্রয়োগহীন একটি পরিবেশ নিশ্চিত করতে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। যাতে করে একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়।

এর আগে গত সপ্তাহে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দুজারিক এক প্রশ্নের জবাবে বলেছিলেন, বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি জাতিসংঘ নিবিড়ভাবে পর্যালোচনা করছে।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতানির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের