বাংলাদেশ উপ-হাইকমিশন কলকাতায় উদযাপিত হলো ‘জাতীয় সংবিধান দিবস’

রক্তিম দাশ, কলকাতা
০৪ নভেম্বর ২০২৩, ২৩:২০আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ২৩:২৬

‘বঙ্গবন্ধুর ভাবনা সংবিধানের বর্ণনা’ এই প্রতিপাদ্যে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনে উদযাপিত হলো জাতীয় সংবিধান দিবস। উপ-হাইকমিশনের বাংলাদেশ গ্যালারিতে এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, বানী পাঠ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আলোচনা অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ উপ-হাইকমিশনের সব কর্মকর্তা ও অতিথিকে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। তারপর উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াসের সভাপতিত্বে সংবিধান দিবসের ওপর আলোচনা করা হয়েছে।

কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের কাউন্সিলর (শিক্ষা ও ক্রীড়া) রিয়াজুল ইসলাম ও কাউন্সিলর (কনস্যুলার) এএসএম আলমাস হোসেন রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন।

উপ-হাইকমিশনার তার বক্তব্যে বাংলাদেশের সংবিধান রচনায় বঙ্গবন্ধুর দর্শনের কথা তুলে ধরেন। সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদের প্রসঙ্গে বঙ্গবন্ধুর বিভিন্ন বক্তৃতার উদাহরণ দেন তিনি। এভাবেই বাংলাদেশের সংবিধানের গুরুত্ব ব্যাখ্যা করেন।

সবশেষে সভায় উপস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীদের সংবিধান সমুন্নত রাখার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, কাউন্সিলর (রাজনৈতিক) মিজ তুষিতা চাকমা। সঞ্চালকের দায়িত্বে ছিলেন দ্বিতীয় সচিব (রাজনৈতিক) শেখ মারেফাত তারিকুল ইসলাম।

আলোচনা সভায় ভারতের বিশিষ্ট সাংবাদিক সুখরঞ্জন দাশগুপ্ত বলেন, ১৯৭২ সালের ০৪ নভেম্বর সংবিধান গৃহীত হওয়ার দিনে, আমি বাংলাদেশের জাতীয় সংসদে উপস্থিত ছিলাম। তিনি বলেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াতে ইসলামীর ষড়যন্ত্র এখনও চলছে। সংবিধানের ধর্মনিরপেক্ষ নীতি অনুসরণ করে জামায়াতকে প্রতিরোধ করার আহ্বান জানান তিনি।

/এসএইচএম/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের