নতুন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত জাতিসংঘ

বিদেশ ডেস্ক
১৩ জানুয়ারি ২০১৯, ২০:০৫আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ২০:০৯

বাংলাদেশের নতুন সরকার এবং অন্য সহযোগীদের সঙ্গে কাজ করতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে জাতিসংঘ। রবিবার জাতিসংঘের বাংলাদেশ কার্যালয়ের ফেসবুক পেজ ও টুইটারে প্রকাশিত বিবৃতিতে একথা বলা হয়েছে।

নতুন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত জাতিসংঘ

বিবৃতিতে জাতিসংঘ বলেছে, বাংলাদেশে ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সঙ্গতিপূর্ণ শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক সমাজ, সুশাসন এবং আইনের শাসন দেখতে চায় তারা। আর সেকারণে তারা সরকার ও সংশ্লিষ্ট অন্যান্য সহযোগীদের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত বাংলাদেশের একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। গত ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিসভার শপথ গ্রহণের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন সরকার।

জাতিসংঘের বিবৃতিতে বলা হয়েছে, আমরা দেখতে চাই ইতিবাচক পরিবর্তন আনতে বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার সনদ ও আন্তর্জাতিক চুক্তির আলোকে মানবাধিকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে।  

এছাড়া জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের নতুন সদস্য হিসেবে বাংলাদেশ সরকারের কার্যকর ভূমিকাকে স্বাগত জানিয়েছে সংস্থাটি। 

/জেজে/এএ/
সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতানির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম