এক দশকে বিশ্বজুড়ে নিহত অন্তত ৫৫৪ সাংবাদিক

বিদেশ ডেস্ক
৩০ ডিসেম্বর ২০১৯, ১৮:৫২আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ১৯:০৫

গত এক দশকে বিশ্বের বিভিন্ন স্থানে অন্তত ৫৫৪ সাংবাদিক ও ৪৯ সংবাদকর্মী নিহত হয়েছেন। আত্মঘাতী বোমা হামলা, চিহ্নিত অপরাধীদের গুলি, ক্রসফায়ার ও সরাসরি সম্প্রচারের সময় তারা নিহত হয়েছেন। নিহত সংবাদকর্মীদের মধ্যে গাড়ির চালক ও দোভাষী রয়েছেন। বিশ্বজুড়ে সাংবাদিকদের সুরক্ষায় কাজ করা সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) এই সংখ্যার কথা জানিয়েছে।

এক দশকে বিশ্বজুড়ে নিহত অন্তত ৫৫৪ সাংবাদিক

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক শ সাংবাদিককে হত্যার কোনও মোটিভ জানতে পারেনি সিপিজে।  

প্রতিবেদন অনুসারে, ২০১৯ সালে এখন পর্যন্ত ১৩ দেশে অন্তত ২৫ সাংবাদিক নিহত হয়েছেন। গত বছরের তুলনায় সাংবাদিক নিহতের সংখ্যা কমেছে। নিহতদের মধ্যে দশজন ক্রসফায়ার বা বিপজ্জনক দায়িত্বে ছিলেন না। কিন্তু তাদের টার্গে করে হত্যা করা হয়েছে। এগুলোর অর্ধেক হত্যাকাণ্ড ঘটেছে মেক্সিকোতে।

সিপিজে’র তথ্য অনুসারে, ১৯৯২ সালের পর এবছরই সাংবাদিক নিহতের ঘটনা সবচেয়ে কম। সংস্থার পরিচালক কোর্টনি রাদখ বলেন, তবে মেক্সিকোর সাংবাদিকদের জন্য বছরটি ছিল ভয়াবহ। কারণ এখানেই বেশি হত্যাকাণ্ড ঘটেছে। যদিও দেশটিতে কোনও গৃহযুদ্ধ চলছে না। প্রভাবশালী মাদকচক্র অনেক ক্ষেত্রেই দায়মুক্তি পেয়ে যাচ্ছে হত্যা করে। ফলে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশে পরিণত হয়েছে।

এর আগে অক্টোবরে সিপিজে প্রকাশিত বৈশ্বিক দায়মুক্তি সূচক অনুসারে, ১ সেপ্টেম্বর ২০০৯ থেকে ৩১ আগস্ট ২০১৯ পর্যন্ত অন্তত ৩১৮ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের ৮০ শতাংশ ক্ষেত্রে হত্যাকারীদের কোনও বিচার হয়নি বলে তাদের অনুসন্ধানে উঠে এসেছে।

গত মাসে সংস্থাটি জানায়, বিশ্বজুড়ে অন্তত ২৫০ জন সাংবাদিক কারাগারে রয়েছেন।

/এএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক