করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১১ হাজার ৩৯৮

বিদেশ ডেস্ক
২১ মার্চ ২০২০, ০৯:০০আপডেট : ২১ মার্চ ২০২০, ০৯:১৭

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারের পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত ১৮৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। বাংলাদেশ সময় শনিবার সকাল দশটা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৩৯৮ জনে। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১ হাজার ৯১২ জন।

করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১১ হাজার ৩৯৮
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। আন্তর্জাতিক চীনের বাইরে করোনা ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে ১১ মার্চ পৃথিবীব্যাপী মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
ওয়ার্ল্ড ওমিটারের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, চীনে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৮১ হাজার ৮ জন। এদের মধ্যে নতুন আক্রান্তের সংখ্যা ৪১ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ২৫৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭১ হাজার ৭৪০ জন।
চীনের পর সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছে ইতালিতে। সেদেশে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ২১ জন। চীনকে ছাড়িয়ে সেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩২ জনে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫ হাজার ১২৯ জন।
ইরানে ১৯ হাজার ৬৪৪ জন মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছেন ১ হাজার ৪৩৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬ হাজার ৭৪৫ জন।
স্পেনে করোনায় আক্রান্ত মৃতের সংখ্যা ১ হাজার ৪১। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৪১২ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৮৮ জন।

 

 

/এএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান